উদ্দীপকের তুহিন স্যারকে 'সুভা' গল্পের সুভার বাবার সার্থক প্রতিনিধি বলা যায় কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সহমর্মী হওয়ায় উদ্দীপকের তুহিন স্যারকে 'সুভা' গল্পের সুভার বাবার সার্থক প্রতিনিধি বলা যায়। 'সুভা' গল্পের সুভা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিনিধি। বাকপ্রতিবন্ধী এ কিশোরী অন্যদের কাছে অবহেলা পেলেও তার বাবার কাছে অন্যদের তুলনায় বেশি ভালোবাসা পায়। গল্পকার সুভার বাবাকে তার প্রতি সহমর্মী চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন। উদ্দীপকের তুহিন স্যারকেও রাতুলের প্রতি সহমর্মী হতে দেখা যায়। রাতুল ফোলা পা নিয়ে ঠিকমতো হাঁটতে পারে না। তুহিন স্যার তাকে বাড়িতে পৌছে দিয়ে চিকিৎসার ব্যাপারে অভিভাবকের সঙ্গে কথা বলেন। 'সুভা' গল্পের সুভাকে সবাই অবহেলা করলেও বাবা তাকে ভালোবাসেন। 'সুভা' গল্পের মাধ্যমে গল্পকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আবেগ-অনুভূতি, চিন্তা ও মনের সূক্ষ্মতর দিকগুলো তুলে ধরেছেন। লেখক সুভার বাবা চরিত্রটিকে নির্মাণ করেছেন সহমর্মী চরিত্র হিসেবে। অনদিকে উদ্দীপকের তুহিন স্যারও রাতুলের 'প্রতি সহমর্মিতার বহিঃপ্রকাশ দেখিয়েছেন। তাই উদ্দীপকের তুহিন স্যারকে 'সুভা' গল্পের সুভার বাবার সার্থক প্রতিনিধি বলা যায়।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
উদ্দীপকের তুহিন স্যারকে 'সুভা' গল্পের সুভার বাবার সার্থক প্রতিনিধি …
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর