উদ্দীপকের রাতুলের সঙ্গে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাতুলের সঙ্গে 'সুভা' গল্পের সুভার বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'সুভা' গল্পের সুভা বাকপ্রতিবন্ধী। সে কথা বলতে অক্ষম হওয়ায় সমবয়সিরা তার সঙ্গে মিশত না। সবাই তাকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করত। এমনকি 'তার মাও তাকে গর্ভের কলঙ্ক মনে করতেন। উদ্দীপকের রাতুল বিদ্যালয়ে হেঁটে যাওয়ার সময় প্রায়ই রাস্তার ধারে বসে থাকে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে প্রতিদিনই তার বিদ্যালয়ে যেতে দেরি হয়। তার পা দুটো ফুলে যাওয়ায় সহপাঠীরা বিদ্যালয়ে পৌঁছে গেলেও সে ঠিকমতো পৌঁছাতে পারে না। 'সুভা' গল্পের সুভার বাষ্প্রতিবন্ধী হওয়ার সঙ্গে উদ্দীপকের রাতুলের বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার দিকটি একই সূত্রে গাঁথা। উভয়েই সমাজের অন্যদের তুলনায় পিছিয়ে পড়া অবহেলিত শ্রেণির প্রতিনিধি। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় উভয়েই নিঃসঙ্গ। এভাবে উদ্দীপকের রাতুলের সঙ্গে 'সুভা' গল্পের সুভার বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
উদ্দীপকের রাতুলের সঙ্গে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যা…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর