"উদ্দীপকের চেতনাকে ধারণ করাই যেন 'সুভা' গল্পের মূল চাওয়া।”- উক্তিটির সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "উদ্দীপকের চেতনাকে ধারণ করাই যেন 'সুভা' গল্পের মূল চাওয়া" উক্তিটি যুক্তিযুক্ত, করণ 'সুভা' গল্পের উদ্দেশ্য বাকপ্রতিবন্ধি কিশোরীর প্রতি সমাজ ও পরিবারের মমত্বশীল দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা। 'সুভা' গল্পে বাকপ্রতিবন্ধি সুভা পরিবার ও সমাজের কাছ থেকে বারবার অবহেলা পেয়েছে। প্রতিবেশীরা তার ভবিষ্যৎ নিয়ে কটূক্তি করত। গল্পটি মূলত সমাজের কাছে প্রশ্ন রাখে যে- একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কি ভালোবাসা ও স্নেহ-মমতা পাওয়ার অধিকার রাখে না? উদ্দীপকে গানিম-আল-মুফতাহ-এর মা ডাক্তারের নেতিবাচক পরামর্শ উপেক্ষা করে সন্তানকে বরণ করে নেন। সন্তানের বাম পা হয়ে পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেন। 'সুভা' গল্পে সুভার মাগীর বাষ্প্রতিবন্ধী সন্তানকে নিজ গর্ভের কলঙ্ক মনে করেন। গল্পজুড়ে সুভার যে নীরব আর্তনাদ শোনা যায়, সেটি আসলে উদ্দীপকের মতো স্নেহময়ী মায়ের জন্য বিলাপ। 'সুভা' গল্পের কেন্দ্রীয় সুরটি হলো প্রতিবন্ধী শিশুর প্রতি পরিবার ও সমাজের দায়বদ্ধতার প্রশ্ন। উদ্দীপকের চেতনা যেখানে সন্তানের, সীমাবদ্ধতাকে বুকে ধারণ করে, 'সুভা' গল্প সেই অভাবটুকুই তুলে, ধরে। সুভার মায়ের আচরণ, গ্রামের মানুষের নিন্দা উদ্দীপকের মায়ের দৃষ্টান্তের বিপরীত। গল্পের লেখক চেয়েছেন সমাজ যেন সুভার মতো প্রতিটি সন্তানকে পরম যত্নে গ্রহণ করে, যা উদ্দীপকের মায়ের মধ্যে দেখা যায়। সুভা শেষ পর্যন্ত হারিয়ে যায় নিষ্ঠুর সমাজের চাপে, অন্যদিকে উদ্দীপকের গানিম জিতে নেয় বিশ্বকাপের মঞ্চ। লেখক মূলত গল্পটির মাধ্যমে উদ্দীপকের সেই মমত্বশীল ও স্নেহের চেতনাকে প্রত্যাশা করেছেন।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
"উদ্দীপকের চেতনাকে ধারণ করাই যেন 'সুভা' গল্পের মূল চাওয়া।”- উক্তিটি…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর