"আমি তোমার কাছে কী দোষ করেছিলাম”- সুভার এই নীরব উক্তির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: "আমি তোমার কাছে কী দোষ করেছিলাম”- সুভার এই নীরব উক্তির কারণ হলো প্রতাপের কথায় মনোকষ্ট পাওয়া। সুভা বাকপ্রতিবন্ধী হওয়ায় বিয়ের জন্য পাত্র পাওয়া যাচ্ছিল না। তাই তাকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা-মা কলকাতায় যাওয়ার আয়োজন করে। তখন সুভার সঙ্গীদের "মধ্যে একমাত্র ভাষাবিশিষ্ট জীব প্রতাপকে ছেড়ে যেতে তার ভীষণ কষ্ট লাগে। প্রতাপ যখন বলে "কী রে সু, তোর নাকি পাত্র পাওয়া গেছে, তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে" তখন প্রতাপের এই কথা সুভার্ অন্তরে মর্মবিদ্ধ হরিণীর তিরের মতো আঘাত হানে। মূলত কাছের বন্ধু প্রতাপের কাছ থেকেও এ ধরনের কথা ছিল সুভার কাছে অপ্রত্যাশিত। এ প্রসঙ্গেই একথা বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
"আমি তোমার কাছে কী দোষ করেছিলাম”- সুভার এই নীরব উক্তির কারণ ব্যাখ্যা করো।
উত্তর