সুভাদের নদীটিকে গৃহস্থ ঘরের নদী বলা হয়েছে কেন?
উত্তর: গৃহস্থ ঘরের মেয়েদের মতো বহুদূর পর্যন্ত প্রসার নয় বলে সুভাদের নদীটিকে গৃহস্থ ঘরের নদী বলা হয়েছে। 'সুভা' গল্পে সুভাদের গ্রামের নাম চণ্ডীপুর, যার পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। নদীটিকে লেখক গৃহস্থ ঘরের মেয়েদের সঙ্গে তুলনা করেছেন। কারণ নদীটি ছিল আকারে ছোট এবং তার প্রসার ছিল অল্প। নিরলসা তন্বী নদীটি নিজের কূল রক্ষা করে দুই ধারের গ্রামের সকলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কাজ করে যায়। গৃহস্থ ঘরের মেয়েরাও এরূপ। তাদের পরিধি খুব অল্প হয়ে থাকে এবং তারা পিতৃকুল ও স্বামী-সংসার উভয় দিক রক্ষা করে চলে।' তাই লেখক সুভাদের নদীটিকে গৃহস্থ ঘরের নদী বলেছেন।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
সুভাদের নদীটিকে গৃহস্থ ঘরের নদী বলা হয়েছে কেন?
উত্তর