শেয়ারFacebookWhatsApp

"নিহানের সঙ্গে সুভার বিশেষ বৈশিষ্ট্যের মিল থাকলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন।"- বিশ্লেষণ কর।

উত্তর: প্রেক্ষাপট ও পরিস্থিতির দিক থেকে বলা যায়, "নিহানের সঙ্গে সুভার বিশেষ বৈশিষ্ট্যের মিল থাকলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন"- মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পে বাণীকন্ঠের কন্যা সুভা জন্ম থেকেই কথা বলতে পারে না। এই বাক্প্রতিবন্ধিতার কারণে তার প্রতি সকলেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে। কিন্তু প্রকৃতি যেন সুভার ভাষার অভাব পূরণ করে দেয়, তার হয়ে কথা বলে। কথা বলতে পারা মানুষরা তার সঙ্গে না মিশলেও কথা বলতে না পারা পোষা প্রাণীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। উদ্দীপকের ঘটনাংশে নিহানের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ও সহানুভূতির দিকটি প্রকাশ পেয়েছে। সে একটি বিড়ালছানা ও ছাগলছানা এনে তাদের নাম দেয় মিনি আর রাজা। মিনি আর রাজাকে সে পুষে অনেক বড় করে তুলেছে। এখন তাদের নাম ধরে ডাকলে তারা মুহূর্তেই নিহানের কাছে হাজির হয়। অন্যদিকে 'সুভা' গল্পে সুভা বাক্প্রতিবন্ধী হওয়ায় তার প্রেক্ষাপট ও পরিস্থিতি নিহান থেকে ভিন্ন। উদ্দীপকের নিহানের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ও আন্তঃসম্পর্ক 'সুভা' গল্পের সুভার মধ্যেও লক্ষ করা যায়। কিন্তু উভয় ক্ষেত্রে প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন ধরনের। কেননা সুভা ছিল বাক্প্রতিবন্ধী, তার অন্তরঙ্গ বন্ধু গাভী দুটির নাম থাকলেও সে কখনো তাদের নাম ধরে ডাকতে পারেনি। বাক্প্রতিবন্ধী কারণে সে স্বাভাবিক মানুষদের জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল। ফলে সে প্রকৃতি ও বাড়ির পোষা প্রাণীদের মাঝে নিজের আশ্রয়ের জগৎ সৃষ্টি করে নেয়। । যার সঙ্গে উদ্দীপকের নিহানের কোনো সাদৃশ্য নেই। তাই বলা যায়, নিহানের মধ্যে সুভার বিশেষ বৈশিষ্ট্যের মিল থাকলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন।

SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল

"নিহানের সঙ্গে সুভার বিশেষ বৈশিষ্ট্যের মিল থাকলেও উভয়ের প্রেক্ষাপট …

উদ্দীপক

সেই ছোটকালে নিহান একটি বিড়াল ও একটি ছাগলছানা এনেছিল। তাদের নাম দিয়েছিল মিনি আর রাজা। এখন মিনি আর রাজা অনেক বড় হয়েছে। তাদের নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। মিনি কাছে এসে গা ঘেঁষে বসলেও রাজা দূরত্ব বজায় রেখে লেজ নাড়ায়।

উত্তর

'তন্বী' শব্দের অর্থ ক্ষীণ ও সুগঠিত অঙ্গবিশিষ্ট।

উত্তর

"তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত"- উক্তিটি দ্বারা সুভার প্রতি গোয়ালের গাভী দুটির ঘনিষ্ঠ সম্পর্ককে বোঝানো হয়েছে। 'সুভা' গল্পের সুভা বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে সহজে কেউ তার সঙ্গে মিশতে চাইত না। কিন্তু সুভার গুটিকয়েক অন্তরঙ্গ বন্ধু ছিল। সেই বন্ধু হচ্ছে গোয়ালের দুটি গাভী, যাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সুভার মুখে গাভী দুটি কখনো এই নাম শোনেনি। কিন্তু সুভার পদশব্দ তারা চিনত। সুভার কথাহীন যে করুণ সুর ছিল তার মর্ম. এই গাভী দুটি সহজেই বুঝতে পারত। সুভা কখন তাদের আদর করে, কখন ভর্ৎসনা করে, কখন মিনতি করে- তা মানুষের ভাষা অপেক্ষা ভালো বুঝতে পারত গাভী দুটি। তাই লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন।

উত্তর

নিহানের সঙ্গে সুভার পোষা প্রাণীদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের বৈশিষ্ট্যের দিকটির মিল রয়েছে। 'সুভা' গল্পের সুভা একজন বাক্প্রতিবন্ধী। জন্ম থেকেই সে কথা বলতে পারে না। এই কারণে কথা বলতে পারা মানুষদের জগৎ থেকে সে অনেকটাই বিচ্ছিন্ন। তবে মুখর মানুষদের সঙ্গে মিশতে না পারলেও কথা বলতে না পারা পোষা প্রাণীরা হয়ে উঠেছিল তার অন্তরঙ্গ বন্ধু। এই পোষা প্রাণীদের কাছেই সে মনের অনুভূতি প্রকাশ করত। উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, নিহান ছোট থেকেই একটি বিড়াল ও একটি ছাগলছানা পুষতে থাকে। সে তাদের নাম দিয়েছিল মিনি আর রাজা। এই মিনি আর রাজা সময়ের পরিক্রমায় অনেক বড় হয়েছে। নিহান তাদের নাম ধরে ডাকলেই তারা মুহূর্তে নিহানের কাছে উপস্থিত হয়। নিহানের মতো প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি 'সুভা' গল্পের সুভার মধ্যেও প্রকাশ পেয়েছে। বাক্প্রতিবন্ধী সুভা - গোয়ালঘরের দুটি গাভীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলেছিল। এই পোষা প্রাণীরা সুভার অন্তরের মর্মকথা সহজেই বুঝে উঠতে পারত, যা উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, নিহানের মধ্যে সুভার পোষা প্রাণীদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ও গভীর ভালোবাসার দিকটির সাদৃশ্য রয়েছে।

উত্তর

প্রেক্ষাপট ও পরিস্থিতির দিক থেকে বলা যায়, "নিহানের সঙ্গে সুভার বিশেষ বৈশিষ্ট্যের মিল থাকলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন"- মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পে বাণীকন্ঠের কন্যা সুভা জন্ম থেকেই কথা বলতে পারে না। এই বাক্প্রতিবন্ধিতার কারণে তার প্রতি সকলেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে। কিন্তু প্রকৃতি যেন সুভার ভাষার অভাব পূরণ করে দেয়, তার হয়ে কথা বলে। কথা বলতে পারা মানুষরা তার সঙ্গে না মিশলেও কথা বলতে না পারা পোষা প্রাণীদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। উদ্দীপকের ঘটনাংশে নিহানের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ও সহানুভূতির দিকটি প্রকাশ পেয়েছে। সে একটি বিড়ালছানা ও ছাগলছানা এনে তাদের নাম দেয় মিনি আর রাজা। মিনি আর রাজাকে সে পুষে অনেক বড় করে তুলেছে। এখন তাদের নাম ধরে ডাকলে তারা মুহূর্তেই নিহানের কাছে হাজির হয়। অন্যদিকে 'সুভা' গল্পে সুভা বাক্প্রতিবন্ধী হওয়ায় তার প্রেক্ষাপট ও পরিস্থিতি নিহান থেকে ভিন্ন। উদ্দীপকের নিহানের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ও আন্তঃসম্পর্ক 'সুভা' গল্পের সুভার মধ্যেও লক্ষ করা যায়। কিন্তু উভয় ক্ষেত্রে প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন ধরনের। কেননা সুভা ছিল বাক্প্রতিবন্ধী, তার অন্তরঙ্গ বন্ধু গাভী দুটির নাম থাকলেও সে কখনো তাদের নাম ধরে ডাকতে পারেনি। বাক্প্রতিবন্ধী কারণে সে স্বাভাবিক মানুষদের জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল। ফলে সে প্রকৃতি ও বাড়ির পোষা প্রাণীদের মাঝে নিজের আশ্রয়ের জগৎ সৃষ্টি করে নেয়। । যার সঙ্গে উদ্দীপকের নিহানের কোনো সাদৃশ্য নেই। তাই বলা যায়, নিহানের মধ্যে সুভার বিশেষ বৈশিষ্ট্যের মিল থাকলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন।
SSCবাংলা ১ম পত্র সুভা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাহেলা জন্মান্ধ। তবে মা-বাবার পরম যত্ন, সহযোগিতা এবং নিজের চেষ্টায় আজ সে সমাজে সম্মানের সাথে প্রতিষ্ঠিত। স্বাবলম্বী হয়ে সে প্রমাণ করেছে যে, প্রতিবন্ধীরা সমাজ ও পরিবারের বোঝা নয়। উপযুক্ত পরিবেশ পেলে তারাও দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।
ক
সুভার পিতার নাম কী?
খ
প্রতাপের প্রতি মা-বাবার নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকের রাহেলার সাথে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের রাহেলার প্রতিষ্ঠিত হওয়ার দিকটিই 'সুভা' গল্পের লেখকের কাঙ্ক্ষিত লক্ষ্য।- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.প্রতাপের প্রতি মা-বাবার নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখো।

প্রতাপের প্রতি মা-বাবার নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সুভার পিতার নাম কী?

সুভার পিতার নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-i: এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো। নানান রঙের ফুলের 'পরে বসে যেতাম চুপটি করে খেয়ালমতো নানান ফুলের সুবাস নিতাম কতো। দৃশ্যকল্প-ii: মেধাবী শিক্ষার্থী সাজিদ দুর্ঘটনায় একটি পা হারায়। পিতা-মাতা, বন্ধু-বান্ধবসহ সকলের সহযোগিতায় সে উচ্চশিক্ষা অর্জন করে। এখন সে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি।

Dhaka · 2026

ক
'সুভা' গল্পের নিতান্ত অকর্মণ্য লোকটি কে?
খ
"আমাকে সবাই ভুলিলে বাঁচি”- সুভা এরূপ মনে করত কেন? বর্ণনা করো।
গ
দৃশ্যকল্প-i-এর সাথে 'সুভা' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
ঘ
"দৃশ্যকল্প-ii-এর সাজিদের পিতা-মাতার মতো পিতা-মাতা হতো তাহলে সুভার পরিণতি করুণ হতো না।”--মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."আমাকে সবাই ভুলিলে বাঁচি”- সুভা এরূপ মনে করত কেন? বর্ণনা করো।

"আমাকে সবাই ভুলিলে বাঁচি”- সুভা এরূপ মনে করত কেন? বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সুভা' গল্পের নিতান্ত অকর্মণ্য লোকটি কে?

'সুভা' গল্পের নিতান্ত অকর্মণ্য লোকটি কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুদীপ্ত ও তনয়ার একমাত্র সন্তান মৌনতা। নিটোল চোখের শান্ত মৌনতা কথা বলতে পারে না। তার প্রতি মাঝে মাঝে মায়ের বিরূপ আচরণ মনে খুব দুঃখ দেয়, কিন্তু বাবার আদর ও ভালোবাসায় সে সব দুঃখ ভুলে যায়। সুদীপ্ত কখনোই মেয়েকে বোঝা মনে করেন না বরং তার কাছে মৌনতা সৃষ্টিকর্তার এক বিশেষ উদাহরণস্বরূপ। তাই, মৌনতার সব না বলা ভাষার চাহনি তার কাছে এক গল্পগাথা।

Mymensingh · 2020

ক
'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?
খ
“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের সুদীপ্ত চরিত্রটি 'সুভা' গল্পের কোন চরিত্রকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের মৌনতার বাবা 'সুভা' গল্পের সুভার বাবারই প্রতিচ্ছবি।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা কর।

“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?

'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের রাহেলার প্রতিষ্ঠিত হওয়ার দিকটিই 'সুভা' গল্পের লেখকের কাঙ্ক্ষিত লক্ষ্য।উদ্দীপকের রাহেলার সাথে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।প্রতাপের প্রতি মা-বাবার নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখো।সুভার পিতার নাম কী?"দৃশ্যকল্প-ii-এর সাজিদের পিতা-মাতার মতো যদি সুভার পিতা-মাতা হতো তাহলে সুভার পরিণদৃশ্যকল্প-i-এর সাথে 'সুভা' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।"আমাকে সবাই ভুলিলে বাঁচি”- সুভা এরূপ মনে করত কেন? বর্ণনা করো।'সুভা' গল্পের নিতান্ত অকর্মণ্য লোকটি কে?“উদ্দীপকের মৌনতার বাবা 'সুভা' গল্পের সুভার বাবারই প্রতিচ্ছবি।”- মন্তব্যটি বিশ্লেউদ্দীপকের সুদীপ্ত চরিত্রটি 'সুভা' গল্পের কোন চরিত্রকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পে'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।