শেয়ারFacebookWhatsApp

'সুভা' গল্পে সুভার বাবা-মা যদি উদ্দীপকের হুমায়রার বাবা-মায়ের মতো হতো তাহলে সুভাকে গ্রাম ছেড়ে কলকাতায় যেতে হতো না- বিশ্লেষণ কর।

উত্তর: "'সুভা' গল্পে সুভার বাবা-মা যদি উদ্দীপকের হুমায়রার বাবা-মায়ের মতো হতো তাহলে সুভাকে গ্রাম ছেড়ে কলকাতায় যেতে হতো না", কেননা তাহলে সুভা আত্মপ্রতিষ্ঠিত হতো এবং বিয়ে করার জন্য কলকাতা না গেলেও চলত- তাই মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পে বাক্প্রতিবন্ধী সুভা ছিল অবজ্ঞাত ও অবহেলিত। তার বাবা-মায়ের হৃদয়ভার ছিল সে। মা তাকে নিজের ত্রুটিস্বরূপ দেখতেন এবং গর্ভের কলঙ্ক ভেবে বিরক্ত ছিলেন। পরিবার ও সমাজের অবজ্ঞা পেয়ে সুভা বিকশিত হয়নি। উদ্দীপকে সড়ক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানো হুমায়রার সফল জীবনের ঘটনা বর্ণিত হয়েছে। দৃষ্টি হারিয়ে হুমায়রাকে থেমে থাকতে হয়নি। বাবা-মায়ের সহযোগিতায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সে সমাজের বোঝা হয়ে থাকেনি। আর 'সুভা' গল্পে সুভাকে পরিবার ও সমাজের অনেক অবজ্ঞা, অবহেলা ও যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তার বাবা-মা তাকে সহযোগিতা করেনি। তারা যদি তার প্রতি সহানভূতিশীল হয়ে তার পড়াশোনার ব্যবস্থা করত অথবা অন্য উপায়ে তাকে এগিয়ে যেতে সাহায্য করত, তবে তার জীবন অন্য রকম হতো.। সমাজের বোঝা হয়ে তাকে এতটা যন্ত্রণা সহ্য করতে হতো না। 'সুভা' গল্পে জন্ম থেকেই কথা বলতে না। যে নির্বাক প্রকৃতিকে সে তার পরম বন্ধু ভেবেছিল, তাকে ছেড়েও শেষ পর্যন্ত চলে যেতে হতো না। সুভাও উদ্দীপকের হুমায়রার মতো হতে পারত। তাই সুভার জীবনের এই করুণ পরিণতির দায় তার একার নয়, পরিবার ও সমাজেও। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল

'সুভা' গল্পে সুভার বাবা-মা যদি উদ্দীপকের হুমায়রার বাবা-মায়ের মতো হত…

উদ্দীপক

শৈশবে সড়ক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে হুমায়রা। বাবা-মা তাকে দৃষ্টি-প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়ে দেন। পড়াশোনা করে সে আজ দৃষ্টি-প্রতিবন্ধী স্কুলের শিক্ষক। সে এখন সমাজের বোঝা নয়, সম্পদ।

উত্তর

সুভার গ্রামের নাম চণ্ডীপুর।

উত্তর

কালো চোখকে তর্জমা করতে হয় না। কারণ কালো চোখের মাধ্যমে মানুষের মনের ভাবের প্রতিফলন ঘটে থাকে। মানুষের ভাব প্রকাশ হলো ভাষা। মানুষ বলে, লিখে এবং ইশারায় মনের ভাব প্রকাশ করে। মানুষের চোখেরও একটা ভাষা আছে। তা চোখের দিকে তাকালেই বোঝা যায়। 'সুভা' গল্পের সুভার কালো চোখের দিকে তাকালে তা বোঝা যেত। সুভার বড়ো বড়ো কালো চোখের যে ভাষা, যে উজ্জ্বলতা তাতে অবর্ণনীয় ভাবের প্রকাশ ঘটত। তার দিকে তাকালে সেই ভাষা আর কোনো তর্জমা করার দরকার হতো না। তার চোখ দুটোই কথা বলত। সুভার মনের ভাব তার চোখের উপরে কখনো উজ্জ্বল হয়ে জ্বলে উঠত, আবার কখনো ম্লানভাবে নিভে আসত। তাই সুভার কালো চোখকে তর্জমা করতে হয় না।

উত্তর

উদ্দীপকের হুমায়রার সঙ্গে সুভার বৈসাদৃশ্য হলো কাছের মানুষদের অবজ্ঞা ও অসহযোগিতাপূর্ণ আচরণ। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী। তাই তার মা তাকে গর্ভের কলঙ্ক মনে করে বিরক্ত ছিলেন। সুভার বাবা তাকে ভালোবাসলেও তার বিকাশের জন্য কোনো পদক্ষেপ নেননি। পিতামাতার হৃদয়ভার ছিল সে। সুভা সবার আচরণে নিজেকে বিধাতার অভিশাপ ভেবে নিজেকে লুকিয়ে রাখতে চাইত। উদ্দীপকে বর্ণিত হুমায়রা সড়ক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। অথচ এতে তার জীবন থেমে থাকেনি। বাবা-মা তাকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়ে দিলে সে পড়াশোনা করে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পেরেছে। হুমায়রা জীবনের এই ঘটনা 'সুভা' গল্পের সুভার সঙ্গে মেলে না। সুভা জন্ম থেকেই কথা বলতে পারে না। তাই সে সবার কাছে উপেক্ষিত হয়েছে। তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করার কোনো পথ তাকে কেউ বাতলে দেয়নি। এমনকি তার মা-বাবাও নয়। বরং সবার কাছ থেকে সে অবহেলা পেয়েছে। আর এখানেই উদ্দীপকের হুমায়রার সঙ্গে তার বৈসাদৃশ্য।

উত্তর

"'সুভা' গল্পে সুভার বাবা-মা যদি উদ্দীপকের হুমায়রার বাবা-মায়ের মতো হতো তাহলে সুভাকে গ্রাম ছেড়ে কলকাতায় যেতে হতো না", কেননা তাহলে সুভা আত্মপ্রতিষ্ঠিত হতো এবং বিয়ে করার জন্য কলকাতা না গেলেও চলত- তাই মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পে বাক্প্রতিবন্ধী সুভা ছিল অবজ্ঞাত ও অবহেলিত। তার বাবা-মায়ের হৃদয়ভার ছিল সে। মা তাকে নিজের ত্রুটিস্বরূপ দেখতেন এবং গর্ভের কলঙ্ক ভেবে বিরক্ত ছিলেন। পরিবার ও সমাজের অবজ্ঞা পেয়ে সুভা বিকশিত হয়নি। উদ্দীপকে সড়ক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানো হুমায়রার সফল জীবনের ঘটনা বর্ণিত হয়েছে। দৃষ্টি হারিয়ে হুমায়রাকে থেমে থাকতে হয়নি। বাবা-মায়ের সহযোগিতায় সে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সে সমাজের বোঝা হয়ে থাকেনি। আর 'সুভা' গল্পে সুভাকে পরিবার ও সমাজের অনেক অবজ্ঞা, অবহেলা ও যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তার বাবা-মা তাকে সহযোগিতা করেনি। তারা যদি তার প্রতি সহানভূতিশীল হয়ে তার পড়াশোনার ব্যবস্থা করত অথবা অন্য উপায়ে তাকে এগিয়ে যেতে সাহায্য করত, তবে তার জীবন অন্য রকম হতো.। সমাজের বোঝা হয়ে তাকে এতটা যন্ত্রণা সহ্য করতে হতো না। 'সুভা' গল্পে জন্ম থেকেই কথা বলতে না। যে নির্বাক প্রকৃতিকে সে তার পরম বন্ধু ভেবেছিল, তাকে ছেড়েও শেষ পর্যন্ত চলে যেতে হতো না। সুভাও উদ্দীপকের হুমায়রার মতো হতে পারত। তাই সুভার জীবনের এই করুণ পরিণতির দায় তার একার নয়, পরিবার ও সমাজেও। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র সুভা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাহেলা জন্মান্ধ। তবে মা-বাবার পরম যত্ন, সহযোগিতা এবং নিজের চেষ্টায় আজ সে সমাজে সম্মানের সাথে প্রতিষ্ঠিত। স্বাবলম্বী হয়ে সে প্রমাণ করেছে যে, প্রতিবন্ধীরা সমাজ ও পরিবারের বোঝা নয়। উপযুক্ত পরিবেশ পেলে তারাও দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।
ক
সুভার পিতার নাম কী?
খ
প্রতাপের প্রতি মা-বাবার নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকের রাহেলার সাথে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের রাহেলার প্রতিষ্ঠিত হওয়ার দিকটিই 'সুভা' গল্পের লেখকের কাঙ্ক্ষিত লক্ষ্য।- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.প্রতাপের প্রতি মা-বাবার নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখো।

প্রতাপের প্রতি মা-বাবার নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সুভার পিতার নাম কী?

সুভার পিতার নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-i: এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো। নানান রঙের ফুলের 'পরে বসে যেতাম চুপটি করে খেয়ালমতো নানান ফুলের সুবাস নিতাম কতো। দৃশ্যকল্প-ii: মেধাবী শিক্ষার্থী সাজিদ দুর্ঘটনায় একটি পা হারায়। পিতা-মাতা, বন্ধু-বান্ধবসহ সকলের সহযোগিতায় সে উচ্চশিক্ষা অর্জন করে। এখন সে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি।

Dhaka · 2026

ক
'সুভা' গল্পের নিতান্ত অকর্মণ্য লোকটি কে?
খ
"আমাকে সবাই ভুলিলে বাঁচি”- সুভা এরূপ মনে করত কেন? বর্ণনা করো।
গ
দৃশ্যকল্প-i-এর সাথে 'সুভা' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
ঘ
"দৃশ্যকল্প-ii-এর সাজিদের পিতা-মাতার মতো পিতা-মাতা হতো তাহলে সুভার পরিণতি করুণ হতো না।”--মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."আমাকে সবাই ভুলিলে বাঁচি”- সুভা এরূপ মনে করত কেন? বর্ণনা করো।

"আমাকে সবাই ভুলিলে বাঁচি”- সুভা এরূপ মনে করত কেন? বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সুভা' গল্পের নিতান্ত অকর্মণ্য লোকটি কে?

'সুভা' গল্পের নিতান্ত অকর্মণ্য লোকটি কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুদীপ্ত ও তনয়ার একমাত্র সন্তান মৌনতা। নিটোল চোখের শান্ত মৌনতা কথা বলতে পারে না। তার প্রতি মাঝে মাঝে মায়ের বিরূপ আচরণ মনে খুব দুঃখ দেয়, কিন্তু বাবার আদর ও ভালোবাসায় সে সব দুঃখ ভুলে যায়। সুদীপ্ত কখনোই মেয়েকে বোঝা মনে করেন না বরং তার কাছে মৌনতা সৃষ্টিকর্তার এক বিশেষ উদাহরণস্বরূপ। তাই, মৌনতার সব না বলা ভাষার চাহনি তার কাছে এক গল্পগাথা।

Mymensingh · 2020

ক
'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?
খ
“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের সুদীপ্ত চরিত্রটি 'সুভা' গল্পের কোন চরিত্রকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের মৌনতার বাবা 'সুভা' গল্পের সুভার বাবারই প্রতিচ্ছবি।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা কর।

“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পের লেখকের এই উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?

'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের রাহেলার প্রতিষ্ঠিত হওয়ার দিকটিই 'সুভা' গল্পের লেখকের কাঙ্ক্ষিত লক্ষ্য।উদ্দীপকের রাহেলার সাথে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।প্রতাপের প্রতি মা-বাবার নিরাশ হওয়ার কারণ বুঝিয়ে লেখো।সুভার পিতার নাম কী?"দৃশ্যকল্প-ii-এর সাজিদের পিতা-মাতার মতো যদি সুভার পিতা-মাতা হতো তাহলে সুভার পরিণদৃশ্যকল্প-i-এর সাথে 'সুভা' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।"আমাকে সবাই ভুলিলে বাঁচি”- সুভা এরূপ মনে করত কেন? বর্ণনা করো।'সুভা' গল্পের নিতান্ত অকর্মণ্য লোকটি কে?“উদ্দীপকের মৌনতার বাবা 'সুভা' গল্পের সুভার বাবারই প্রতিচ্ছবি।”- মন্তব্যটি বিশ্লেউদ্দীপকের সুদীপ্ত চরিত্রটি 'সুভা' গল্পের কোন চরিত্রকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর“বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে।”- 'সুভা' গল্পে'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।