উদ্দীপকের হোমারের সঙ্গে 'সুভা' গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের হোমারের সঙ্গে 'সুভা' গল্পের সুভা চরিত্রের প্রতিবন্ধিতার দিক দিয়ে মিল রয়েছে। সুভা বাষ্প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না। তবে সে সব বুঝতে পারে, অনুধাবন করতে পারে। তাই প্রকৃতি ও অন্যান্য পোষা প্রাণী তার সঙ্গী ছিল। উদ্দীপকের মহাকবি হোমার একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন একজন দৃষ্টি প্রতিবন্ধী। বিখ্যাত মহাকাব্য ইলিয়ড ও ওডিসি তাঁরই সৃষ্টি। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী হলেও চারপাশের সবকিছুই বুঝতে পারে। প্রাণিজগতের গাভি, ছাগল, বিড়াল প্রভৃতি প্রাণীর সঙ্গে সে সখ্য গড়ে তোলে। উদ্দীপকের হোমারও একজন প্রতিবন্ধী। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। আর 'সুভা' গল্পের সুভা বাষ্প্রতিবন্ধী। এদিক থেকে হোমারের সঙ্গে সুভা চরিত্রের মিল রয়েছে।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
উদ্দীপকের হোমারের সঙ্গে 'সুভা' গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? ব…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর