পিতা-মাতার মনে সুভা সর্বদাই জাগরুক ছিল কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: সুভা বাকপ্রতিবন্ধী হওয়ায় তার কথা বিবেচনা করে পিতা-মাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। সুভা বাক্প্রতিবন্ধী। জন্ম থেকেই সে কথা বলতে পারে না। এই ত্রুটির কারণে সবাই তার সামনেই দুশ্চিন্তা প্রকাশ করত। ফলে সে নিজেকে বিধাতার অভিশাপ মনে করত এবং সবার কাছ থেকে নিজেকে আড়াল করতে চাইত। তার কথা বলতে না পারা পিতা-মাতার বেদনার কারণ ছিল। আর বেদনা কেউ কখনো ভুলে যেতে পারে না। তাই সে সর্বদাই পিতা-মাতার মনে জাগরুক ছিল।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
পিতা-মাতার মনে সুভা সর্বদাই জাগরুক ছিল কেন? বুঝিয়ে লেখ।
উত্তর