'উদ্দীপকের তাহমিদের বন্ধুদের মতো সহযোগিতা পেলে সুভা ও তার পরিবারকে বিড়ম্বনার শিকার হতে হতো না' - মন্তব্যটি 'সুভা' গল্প অবলম্বনে বিশ্লেষণ কর।
উত্তর: সহযোগিতা পেলে সুভা সফল জীবন পেত এবং তার পবিরারও নির্ভার থাকত, তাই 'উদ্দীপকের তাহমিদের বন্ধুদের মতো সহযোগিতা পেলে সুভা ও তার পরিবারকে বিড়ম্বনার শিকার হতে হতো না' মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পে রবীন্দ্রনাথ একজন বাক্প্রতিবন্ধী কিশোরী সুভার মাধ্যমে কথা বলতে গিয়ে তার পরিবার ও সমাজের কথা বলেছেন। সমাজের সহযোগিতা ও সহমর্মিতা সুভা ও সুভার পরিবার পায়নি। সুভার সামনে সবাই তার বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করত। সুভার সঙ্গে কেউ মিশত না এবং খেলত না। তাই সে ছিল নিঃসঙ্গ। একটু বড় হলে সমাজে তাকে নিয়ে নিন্দা শুরু হয় এবং তার বাবাকে একঘরে করার জনরব ওঠে। প্রতিবন্ধীর প্রতি সমাজের এমন নেতিবাচক মনোভাব সুভার মাকেও ভুল পথে পরিচালিত করেছে। তিনি সুভাকে গর্তের কলঙ্ক ভেবেছেন। সমাজ ইতিবাচক সহযোগিতা করলে সুভা হয়তো সফল হতো, তার পরিবারও নির্ভার থাকত। উদ্দীপকে সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো তাহমিদের প্রতি বন্ধুদের সহানুভূতি ও সাহস জোগানের দিকটি আমরা লক্ষ করি। এমন দুঃখ-দুর্দশার সময় তাহমিদের পাশে এসে তার বন্ধুরা দাঁড়িয়েছে। যার ফলে সে মানসিকভাবে দৃঢ় হতে পেরেছে এবং আপন শক্তিতে বলীয়ান হওয়ার উৎসাহ লাভ করেছে। বন্ধুদের সাহস ও সহযোগিতায় আবার ঘুরে দাঁড়িয়েছে এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে 'সুভা' গল্পের সুভা বিষন্নতার অন্ধকার থেকে উঠে আসতে পারেনি। কারণ তাকে সাহস ও সহানুভূতি দেখানোর কেউ ছিল না। এমনকি তার পরিবারও তার পাশে এসে দাঁড়ায়নি। অনুপ্রেরণা ও সহযোগিতার অভাব সুভাকে দুঃসহ বিড়ম্বনার মধ্যে ফেলে দেয়। উদ্দীপকের তাহমিদ বন্ধুদের কাছে থেকে যেমন উৎসাহ ও সহযোগিতা পেয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে 'সুভা' গল্পের সুভা তা পায়নি। তাকে উৎসাহ দিলে সেও নিজেকে স্বাভাবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারত। তার পরিবারও সুভাকে নিয়ে চিন্তা থেকে মুক্তি পেত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
'উদ্দীপকের তাহমিদের বন্ধুদের মতো সহযোগিতা পেলে সুভা ও তার পরিবারকে …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর