"সুভার প্রতি সমাজের মানসিকতা যদি উদ্দীপকের সহপাঠীদের মতো হতো তাহলে 'সুভা' গল্পের সুভার পরিবারকে এত বিড়ম্বনার শিকার হতে হতো না।"- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: "সুভার প্রতি সমাজের মানসিকতা যদি উদ্দীপকের মতো হতো তাহলে 'সুভা' গল্পের সুভার পরিবারকে এত বিড়ম্বনার শিকার হতে হতো না" মন্তব্যটি যথার্থ। কেননা সহানুভূতি পেলে সুভা সফল জীবন পেত এবং তার পবিরারও নির্ভার থাকত। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী এক কিশোরী। সাধারণ মানুষের চেয়ে তার সহযোগিতা ও সহমর্মিতা বেশি প্রয়োজন ছিল। কিন্তু সে প্রতিকূল পরিবেশ পেয়েছে। সমবয়সিরা কেউ তার সঙ্গে খেলত না। সবাই তার সামনে তার বিষয়ে দুশ্চিন্তা করত। সুভার বয়স একটু বাড়লে সমাজের লোকজন নিন্দা শুরু করে। এমনকি সুভার বাবাকে এক-ঘরে করার জনরবও ওঠে। সমাজের এসব প্রতিকূলতায় পরিবারও সমস্যায় পড়ে এবং তাকে বিয়ে দিতে কলকাতায় নিয়ে যায়। উদ্দীপকের স্বপ্না সড়ক দুর্ঘটনায় এক হাত ও এক পা হারিয়ে সমাজের অবহেলার আশঙ্কায় মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। কিন্তু সহপাঠীদের ঐকান্তিক সহানুভূতি ও সাহস তাকে তার লক্ষ্যে পৌছাতে সাহায্য করে। এসএসসিতে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পেছনে কাজ করে সহপাঠীদের সহযোগিতামূলক আচরণ। 'সুভা' গল্পের সুভার পরিবেশ, সমাজ উলটো পরিস্থিতি সৃষ্টি করেছে। সুভার জীবনের করুণ পরিণতির জন্য পরিবারে তাকে নিয়ে দুশ্চিন্তা এবং মায়ের বিরূপ আচরণ দায়ী। প্রতাপও তাকে সহানুভূতি দেখায়নি। বিয়ের পাত্রের সন্ধানে সুভার বাবা-মা তাকে নিয়ে কলকাতা যাত্রা করলে, চারপাশের পরিচিত পরিবেশ ছেড়ে যেতে সে কষ্ট পেয়েছে। উদ্দীপকে স্বপ্নার সহপাঠীদের মতো সুভা যদি সহযোগিতামূলক আচরণ ও সহানুভূতি পেত তাহলে তাকে নিজ মাতৃভূমি ছাড়তে হতো না। সুভার জীবনও উদ্দীপকের স্বপ্নার মতো এক সুন্দরতম সুখময় পরিণতির দিকে অগ্রসর হতো। উদ্দীপকের স্বপ্না সহপাঠীদের সহযোগিতায় শারীরিক প্রতিবন্ধিতা জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 'সুভা' গল্পের সুভা সামাজিক প্রতিকূল পরিবেশের কারণে পরিবারে দুশ্চিন্তার কারণ হয়েছে এবং মাতৃভূমি ছেড়ে অন্যত্র যেতে হয়েছে। অনুকূল পরিবেশ পেলে সুভার পরিবারকে এত বিড়ম্বনায় পড়তে হতো না। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
"সুভার প্রতি সমাজের মানসিকতা যদি উদ্দীপকের সহপাঠীদের মতো হতো তাহলে …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর