'আমি তোমার কাছে কী দোষ করেছিলাম?'- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: 'আমি তোমার কাছে কী দোষ করেছিলাম?'- উক্তিটি দ্বারা সুভার ব্যথিত হৃদয়ের আক্ষেপ বোঝানো হয়েছে। সুভা বাক্প্রতিবন্ধী হওয়ায় বিয়ের জন্য পাত্র পাওয়া যাচ্ছিল না। তাই তাকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা-মা কলকাতায় যাওয়ার আয়োজন করে। তখন একমাত্র ভাষাবিশিষ্ট প্রাণী, প্রতাপকে ছেড়ে যেতে সুভার কষ্ট লাগে। প্রতাপ যখন বলে "কী রে সু, তোর নাকি পাত্র পাওয়া গেছে, তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে" তখন প্রতাপের এই কথা সুভার অন্তরে মর্মবিদ্ধ হরিণীর তীরের মতো আঘাত হানে। মূলত কাছের বন্ধু প্রতাপের কাছ থেকেও এ ধরনের ইঙ্গিতময় কথা ছিল সুভার কাছে অপ্রত্যাশিত। এ প্রসঙ্গেই একথা বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
'আমি তোমার কাছে কী দোষ করেছিলাম?'- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর