"বলো না কাউকে!- সদ্গোপ।” হরিহর সর্বজয়াকে এ কথাটা কেন বলেছিল?
উত্তর: "বলো না কাউকে!- সদগোপ।"- হরিহর এ কথাটি সর্বজয়াকে বলেছিল, কারণ সর্বজয়ার গল্প করে বেড়ানোর স্বভাব। 'আম-আঁটির ভেঁপু' গল্পে দরিদ্র ব্রাহ্মণ হরিহর রায়বাড়িতে মাসিক আট টাকা বেতনে চাকরি করে সংসার চালায়। অভাবের কারণে ছেলে-মেয়ে অপু-দুর্গার ঠিকমতো যত্ন নিয়ে পারে না। সংসার চালাতে গিয়ে সর্বজয়া চেনা-পরিচিতদের কাছ থেকে ধার-দেনা করে। ঋণ শোধ দিতে না পারায় তাদের কথা শোনে। এমন টানাপোড়েনের সংসারে হরিহর দিশেহারা। একদিন দশঘরায় তাগাদার জন্য গেলে সেখানে একজন মাতব্বর গোছের সঙ্গোপ হরিহরকে তাদের ব্রাহ্মণ হিসেবে মন্ত্র দিতে এবং তাদের গ্রামে গিয়ে বসবাস করার প্রস্তাব করে। হরিহর সঙ্গে সঙ্গে রাজি না হয়ে, ঘরে ফিরে স্ত্রী সর্বজয়ার সঙ্গে এ বিষয়ে পরামর্শ করে। সর্বজয়াকে তার স্বভাববৈশিষ্ট্যের কথা স্মরণ করিয়ে দিয়ে হরিহর প্রশ্নোক্ত কথাটি বলে।
SSC বাংলা ১ম পত্র আম-আঁটির ভেঁপু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আম-আঁটির ভেঁপু · সৃজনশীল
"বলো না কাউকে!- সদ্গোপ।” হরিহর সর্বজয়াকে এ কথাটা কেন বলেছিল?
উত্তর