উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিক ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহর-সর্বজয়ার সংসারের অভাব-অনটনের দিকটি ফুটে উঠেছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে গ্রামীণ দরিদ্র পরিবারের চিত্র ফুটে উঠেছে। হরিহর-সর্বজয়ার অভাবের সংসার। অভাবের তাড়নায় সর্বজয়ার ইচ্ছে হয় কোনো এক দিকে চলে যায়। কিন্তু নানা কারণে যেতে পারে না। উদ্দীপকের কৃষক গফুরের অভাবের সংসার। অভাবের কারণে গফুর ও তার মেয়ে আমেনার দুবেলার আহার জোটে না; তাদের গরু মহেশকেও খাবার দিতে পারে না। এমন অবস্থায় একদিন তাদের গরু মারা যায়। গফুরও তার মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়।-উদ্দীপকের গফুরের সংসারের অভাবের সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহর-সর্বজয়ার সংসারের অভাবের সাদৃশ্য বিদ্যমান। হরিহর আট টাকা বেতনে অন্নদা রায়ের বাড়িতে কাজ করে। এই টাকা দিয়ে তাদের সংসার চলে না। গ্রামের মানুষের কাছে ধার-দেনা করে চলতে হয়। সর্বজয়ার মাঝে মাঝে ইচ্ছে হয় সংসার ছেড়ে চলে যায়। তাদের সংসারের এই অভাবের ইঙ্গিত উদ্দীপকেও পাওয়া যেতে। এভাবেই উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহর-সর্বজয়ার অভাব-অনটনের দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র আম-আঁটির ভেঁপু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আম-আঁটির ভেঁপু · সৃজনশীল
উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন দিক ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর