হরিহর রায়ের বাড়ির অবস্থা কেমন?
উত্তর: হরিহর রায়ের বাড়ির অবস্থা অত্যন্ত জীর্ণশীর্ণ। হরিহর দুর্গা ও অপুর বাবা। সে গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। মাসিক বেতন আট টাকা, তাও নিয়মিত পায় না। ফলে হরিহরের বাড়িটি দীর্ঘদিন মেরামত করা সম্ভব হয়নি। বাড়িটির সামনের দিকের রোয়াক ভাঙা, দেয়ালের ফাটলে আগাছা বাসা বেঁধেছে। দরজা-জানালার কপাট একদমই ভেঙে গেছে। সেগুলো নারিকেলের দাড়ি দিয়ে গরাদের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র আম-আঁটির ভেঁপু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আম-আঁটির ভেঁপু · সৃজনশীল
হরিহর রায়ের বাড়ির অবস্থা কেমন?
উত্তর