উদ্দীপক-১ 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন বিষয়টিকে নির্দেশ করে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপক-১ 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া ও হরিহরের পরিবারের দারিদ্র্যের বিষয়টিকে নির্দেশ করে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর গোমস্তার কাজ করে অত্যন্ত স্বল্প আয়ে সংসার চালায়। অভাবের কারণে ছেলে-মেয়ে দুটোর যত্ন নিতে পারে না। দেনা শোধ করতে না পারায় সর্বজয়াকে পাওনাদারদের কটু কথা শুনতে হয়। অভাবের কারণে নিচু জাত সঙ্গোপদের মন্ত্র দিতে সে স্বামী হরিহরকে রাজি হতে বলে। উদ্দীপক-১-এ এক দরিদ্র পরিবারের শোচনীয় অবস্থার বর্ণনা করা - হয়েছে। দেখা যায়, এখানে স্বল্প আয়ের কারণে দুপুরের খাওয়া হয়নি। এ বর্ণনা যেন হরিহর-সর্বজয়ার দৈনন্দিন জীবনের আয়না। গল্পেও অভাবের কারণে অপু চাল ভাজার জন্য মিনতি করে, দুই-তিন জায়গায় সেলাই করা কাপড় পরে। তাই বলা যায়, উদ্দীপক-১ পুরোপুরিভাবে গল্পের কঠোর দারিদ্র্য ও টানাপোড়েনের বিষয়টিকে নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র আম-আঁটির ভেঁপু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আম-আঁটির ভেঁপু · সৃজনশীল
উদ্দীপক-১ 'আম-আঁটির ভেঁপু' গল্পের কোন বিষয়টিকে নির্দেশ করে? বর্ণনা …
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর