উদ্দীপক-১-এ 'আম-আঁটির ভেপুঁ' গল্পের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১-এ 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহর-সর্বজয়ার পরিবারের দারিদ্র্যের চিত্র ফুটে উঠেছে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর-সর্বজয়ার অভাবের সংসার। অভাবের কারণে তারা তাদের দুই সন্তান অপু-দুর্গার তেমন যত্ন নিতে পারে না। এমনকি কাপড় না থাকায় ছেঁড়া কাপড় পরেই তপুকে ঘুরতে দেখা যায়। চরম অভাব ও দারিদ্র্যের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়। উদ্দীপক-১-এ অভাব-দারিদ্র্যের চিত্র লক্ষণীয়। দারিদ্র্যক্লিষ্ট পরিবারের ছেলে-মেয়েরা শীতে অনেক কষ্ট পায়। তাদের শীত নিবারণের জন্য তেমন গরম কাপড় পরার ভাগ্য হয় না। এক টুকরো কাপড়ে কান ঢেকে বহু কষ্টে তারা শীত নিবারণ করে। 'আম-আঁটির ভেঁপু' গল্পের দারিদ্র্যের নির্মম চিত্রই যেন উদ্দীপক-১-এ প্রতিফলিত হয়েছে। অভাব-অনটনের কারণে গল্পের অপু ছেঁড়া কাপড়ে কাটিয়েছে। তেমনই উদ্দীপকেও সামান্য কাপড়ে অতি কষ্টে শীত নিবারণের চিত্র দেখা যায়। এভাবে উদ্দীপক-১-এ 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহর-সর্বজয়ার দারিদ্রদ্র্য পীড়িত সংসারের চিত্র ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র আম-আঁটির ভেঁপু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আম-আঁটির ভেঁপু · সৃজনশীল
উদ্দীপক-১-এ 'আম-আঁটির ভেপুঁ' গল্পের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর