"উদ্দীপকের মা চরিত্রটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া নয়”- মন্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর: সর্বজয়ার মতো শাশ্বত বাঙালি মায়ের রূপ উদ্দীপকে ফুটে না ওঠায় "উদ্দীপকের মা চরিত্রটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া নয়" মন্তব্যটি যথার্থ। 'আম-আঁটির ভেঁপু' গল্পে দারিদ্র্য সত্ত্বেও সন্তান স্নেহে সর্বজয়া এক শাশ্বত জননী। স্বামী হরিহরের আট টাকা মাসিক আয়ে সে সংসার চালাতে গিয়ে ধার-দেনা করে। সংসার চালাতে তাকে হাড়ভাঙা খাটুনি খাটতে হয়। তা সত্ত্বেও সে তার সন্তান অপু ও দুর্গাকে পরম মমতায় আগলে রাখে। তার মধ্যে বাঙালি মাতৃহৃদয়ের শাশ্বত রূপটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকে আমরা করিম ও রহিমার মায়ের কথা জানতে পারি। সে গ্রামীণ মায়ের রূপ। করিম ও রহিমা এতই দুরন্ত যে তারা মায়ের কথা শোনে না বললেই চলে। 'আম-আঁটির ভেঁপু' গল্পে সর্বজয়াকে আমরা শাশ্বত বাঙালি মায়ের রূপে দেখি। সে দারিদ্র্য উপেক্ষা করে সন্তানস্নেহে প্রবল। সংসার সচল রাখতে সে সদা সচেষ্ট। সংসারের সব বিষয়ে খেয়াল রেখেও সে অপু ও দুর্গাকে চোখে চোখে রাখার চেষ্টা করে। 'আম-আঁটির ভেঁপু' গল্পের হরিহরের মাসিক আট টাকা বেতনে সংসার চলে না। তাই সর্বজয়া ধার-কর্জ করে সংসার কোনোভাবে সচল রাখার চেষ্টা করে। দারিদ্র্যের মধ্যেও অপু-দুর্গাকে সে যেভাবে আগলে রেখেছে তাতে তাকে চিরন্তন মাতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করা যায়। সে অপু ও দুর্গার ছোটোখাটো ভুলে অতিমাত্রায় কঠোর হয় না, তাদেরকে আদরের সঙ্গে শাসন করে। আর্থিক সীমাবদ্ধতা, দৈনন্দিন সংগ্রামের পরেও সর্বজয়ার মাতৃরূপ যত্নশীল, | দায়িত্বশীল, ধৈর্যশীল ও সন্তানের প্রতি সহমর্মী। এগলো উদ্দীপকের মায়ের মধ্যে অনুপস্থিত। তাই বলা যায়, "উদ্দীপকের মা চরিত্রটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া নয়" মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র আম-আঁটির ভেঁপু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আম-আঁটির ভেঁপু · সৃজনশীল
"উদ্দীপকের মা চরিত্রটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের সর্বজয়া নয়”- মন্তব্য…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর