উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর আচরণে 'অভাগীর স্বর্গ' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর আচরণে 'অভাগীর স্বর্গ' গল্পের শ্রেণিবৈষম্যের দিকটি ফুটে উঠেছে। পৃথিবীতে নানা ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ রয়েছে। কিছু মানুষ তাদের মধ্যে ভেদাভেদের দেয়াল তুলে রাখে। ফলে মানবতা বিপন্ন হয়। মানুষ শোষণ ও বঞ্চনার শিকার হয়। উদ্দীপকে চেয়ারম্যান সাহেবের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এলাকার সবাইকে নিমন্ত্রণ করা হয়। নিমন্ত্রণে দরিদ্র কৃষক খয়ের। আলী ছেলেমেয়েদের নিয়ে ভুল করে গণ্যমান্য ব্যক্তিদের বসার স্থানে খেতে বসে। এতে চেয়ারম্যানের স্ত্রী রেগে যান। খয়ের আলীকে অসভ্য, ছোটলোক বলে অপমান করেন। তার এই আচরণ 'অভাগীর স্বর্গ' গল্পের শ্রেণিবৈষম্যের কথা মনে করিয়ে দেয়। আলোচ্য গল্পে নিম্নবর্ণের হওয়ায় কাঙালী মায়ের সৎকারের জন্য কাঠ চাইতে গিয়ে লাঞ্ছিত হয়েছে। নিচু জাতের বলে জমিদারের নির্দেশে তার কর্মচারীরা। তাকে গলাধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এইভাবে উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর আচরণে 'অভাগীর স্বর্ণী গল্পের শ্রেণিবৈষম্যের দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র অভাগীর স্বর্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অভাগীর স্বর্গ · সৃজনশীল
উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর আচরণে 'অভাগীর স্বর্গ' গল্পের কোন দিক…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর