"উদ্দীপকে ফুটে ওঠা বিষয়টি ছাড়াও 'অভাগীর স্বর্গ' গল্পে অন্যান্য বিষয়ের আলোচনা রয়েছে"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকে ফুটে ওঠা বিষয়টি ছাড়াও 'অভাগীর স্বর্গ' গল্পে অন্যান্য বিষয়ের আলোচনা রয়েছে"- মন্তব্যটি যথার্থ। সহায়-সম্বলহীন নিম্নশ্রেণির মানুষদের জগতে জন্ম নেওয়াটাই যেন বড় অপরাধ। তারা সমাজ, রাষ্ট্র সবখানেই অবহেলিত, বঞ্চিত। আর বিত্তবান উঁচু শ্রেণির লোকেরা সবকিছুতেই প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ। উদ্দীপকে এক গৃহকর্মীর প্রতি অবহেলা ও সহানুভূতি উভয় দিকই ফুটে উঠেছে। সেখানে বাবার চিকিৎসার জন্য গৃহকর্মী রাবেয়া মোড়লের কাছে সাহায্য চেয়ে বঞ্চিত হয়েছে। অন্যদিকে ঐ গ্রামের সহৃদয়বান ব্যক্তি মনসুর অসহায় রাবেয়ার পাশে এসে দাঁড়িয়েছে। এই বিষয়টি 'অভাগীর স্বর্গ' গল্পের পুরো বিষয় নির্দেশ করে না। এখানে কেবল সামন্ত শ্রেণির প্রতিনিধি অধর রায়ের নির্মমতার সাথে উদ্দীপকের মোড়লের মিল রয়েছে। সমাজে একশ্রেণির মানুষ কীভাবে ধনী থেকে আরও ধনী হচ্ছে, আর একশ্রেণির মানুষ কীভাবে গরিব থেকে আরও গরিব হচ্ছে তার যে চিত্র আলোচ্য গল্পে পাওয়া যায় তা উদ্দীপকে নেই। ধর্মীয় আচার সংস্কারের ক্ষেত্রে নিম্নশ্রেণির উপর উচ্চশ্রেণির শাসন, শোষণ, নির্যাতনের যেসব বিষয় 'অভাগীর স্বর্গ' গল্পে প্রতিফলিত হয়েছে সেগুলো উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র অভাগীর স্বর্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অভাগীর স্বর্গ · সৃজনশীল
"উদ্দীপকে ফুটে ওঠা বিষয়টি ছাড়াও 'অভাগীর স্বর্গ' গল্পে অন্যান্য বিষয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর