উদ্দীপকের চণ্ডাল 'অভাগীর স্বর্গ' গল্পের কাঙালীর প্রতিনিধি।"- ব্যাখ্যা কর।
উত্তর: বর্ণ পরিচয়ের কারণে কাঙালী যেভাবে অবহেলিত হয়েছে সেদিক থেকে উদ্দীপকের চন্ডাল তার প্রতিনিধি। চন্ডাল, মুচি প্রভৃতি বর্ণের মানুষেরা সমাজে নিম্ন বর্ণ হিসেবে পরিচিত। সমাজে তাদের মর্যাদা নির্ধারিত হয় বর্ণ পরিচয় দ্বারা। এ কারণে সবার কাছে তারা তুচ্ছ, অবহেলার পাত্র। 'অভাগীর স্বর্গ' গল্পে নিম্ন বর্ণের হওয়ার কারণে কাঙালী অবহেলিত হয়েছে। মায়ের সৎকারের জন্য জমিদারবাড়িতে কাঠ চাইতে গিয়ে সে চরমভাবে লাঞ্ছিত হয়েছে। জমিদারের কর্মচারী তাকে গলাধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এতকিছুর পরও সে মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারেনি। কাঙালী দুলে সম্প্রদায়ের বলে যেমন ঘৃণিত হয়েছে ঠিক তেমনিভাবে উদ্দীপকের চন্ডালও একইভাবে ঘৃণিত। চন্ডাল বলে সে অস্পৃশ্য, অবহেলিত। এই মিথ্যা জাত-পরিচয় এবং এর জন্য অবহেলিত হওয়ার দিক থেকে উদ্দীপকের চন্ডাল 'অভাগীর স্বর্গ' গল্পের কাঙালীর প্রতিনিধি।
SSC বাংলা ১ম পত্র অভাগীর স্বর্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অভাগীর স্বর্গ · সৃজনশীল
উদ্দীপকের চণ্ডাল 'অভাগীর স্বর্গ' গল্পের কাঙালীর প্রতিনিধি।"- ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর