"অভাগীর আশা পূর্ণতা পাওয়ার জন্য রহিম চৌধুরীদের মতো মানুষ প্রয়োজন"- বক্তব্যটির যথার্থতা বিচার কর।
উত্তর: "অভাগীর আশা পূর্ণতা পাওয়ার জন্য রহিম চৌধুরীদের মতো মানুষ প্রয়োজন"- বক্তব্যটির যথার্থতা। সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। জাত-পাতের দোহায় দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে সমাজের ধনিক শ্রেণি দমিয়ে রেখেছে, যা মানবিকতার সম্পূর্ণ পরিপন্থী। তবে কিছু মানুষ আছেন যারা জাতপাতের এই অসারতা উপলব্ধি করে মানবিকতার জয়গানে নির্যাতিত মানুষের মুক্তির পথ দেখিয়েছেন। রহিম চৌধুরীর মতো মানবিক মানুষরাই অভাগীর মতো দুঃখী মানুষের আশা পূরণে প্রকৃত সহায়ক। উদ্দীপকের রহিম চৌধুরী মানবতাবাদী মানুষ। তিনি অঢেল অর্থ-সম্পদের মালিক হয়েও সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। নিজের মেয়ের বিয়েতে আপামর গ্রামবাসীকে নিমন্ত্রণ করে সাম্যবাদী চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার মতো মানুষ থাকলে 'অভাগীর স্বর্গ' গল্পের অভাগীদের মতো দরিদ্র মানুষের আশা পূর্ণ হতো। 'অভাগীর স্বর্গ' গল্পের অভাগী সমাজে তথাকথিত নীচ জাতের স্বামী-পরিত্যন্ত এক নারী। একমাত্র সন্তান কাঙালীকে নিয়ে সে কোনোক্রমে জীবন চালায়। কিন্তু দারিদ্র্যের কশাঘাতে সে বিনা চিকিৎসায়ই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার শেষ ইচ্ছা ছিল ছেলে কাঙালীর হাতের আগুন নিয়ে স্বর্গবাসী হওয়া। কিন্তু শোষক জমিদার জাত-পাতের বিভেদ-বৈষম্য করে কাঙালীকে তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে দেয় না। এক্ষেত্রে উদ্দীপকের রহিম চৌধুরীর মতো মানবতাবাদী মানুষ থাকলে অভাগীর আশা পূর্ণতা পেত। তাই বলা যায়, মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র অভাগীর স্বর্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অভাগীর স্বর্গ · সৃজনশীল
"অভাগীর আশা পূর্ণতা পাওয়ার জন্য রহিম চৌধুরীদের মতো মানুষ প্রয়োজন"- …
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর