'অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক' বলতে কী বোঝানো হয়েছে।
উত্তর: 'অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক' বলতে অভাগীর হতভাগ জীবনের শেষ সময়ের কথা বলা হয়েছে। দুলের মেয়ে অভাগী রোগশয্যায় শায়িত। অর্থের অভাবে তার চিকিৎসা হচ্ছে না। একমাত্র ছেলেটিও ছোট। তার ছেলে কাঙালী তাকে ঘটি বাঁধা দিয়ে ওষুধ এনে খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু অভাগী খায় না। তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। লেখক তাই অভাগীর জীবননাটোর শেষ অঙ্ক বলতে অভাগীর হতভাগ্য জীবন শেষ হওয়ার আশঙ্কার কথা বলেন।
SSC বাংলা ১ম পত্র অভাগীর স্বর্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অভাগীর স্বর্গ · সৃজনশীল
'অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক' বলতে কী বোঝানো হয়েছে।
উত্তর