রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল কেন?
উত্তর: স্ত্রীর প্রতি কর্তব্য পালন না করা এবং স্ত্রীর কাছে নিজের অবস্থান উপলব্ধি করতে পেরে রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। রসিক দুলে অভাগীর স্বামী। কিন্তু স্ত্রীর প্রতি কোনো কর্তব্যই সে পালন করেনি। একমাত্র ছেলে কাঙালী জন্ম নেওয়ার পর সে অভাগীকে ত্যাগ করে আরও একটা বিয়ে করে অন্য গ্রামে চলে যায়। এদিকে অভাগী অভাব-অনটনের মধ্যে ছেলেকে বুকে নিয়ে দিন কাটায়। প্রায় বিনা চিকিৎসায় আজ সে মৃত্যুপথযাত্রী। অভাগী মৃত্যুর আগে স্বামীর পায়ের ধুলো নিতে চাইলে কাঙালী গিয়ে তাকে ডেকে আনে। তখন রসিক দুলে অভাগীকে পায়ের ধূলো দিতে গিয়ে নিজের কৃতকর্ম এবং তার প্রতি স্ত্রীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ দেখে কেঁদে ফেলে।
SSC বাংলা ১ম পত্র অভাগীর স্বর্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অভাগীর স্বর্গ · সৃজনশীল
রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল কেন?
উত্তর