উদ্ধৃতি (ii)-এর কবি এবং 'অভাগীর স্বর্গ' গল্পের লেখক উভয়ের মধ্যে সমাজের দরিদ্র ও নিচু শ্রেণির মানুষের প্রতি সহমর্মিতা লক্ষণীয়'- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্ধৃতি (ii)-এর কবি এবং 'অভাগীর স্বর্গ' গল্পের লেখক উভয়ের মধ্যে সমাজের দরিদ্র ও নিচু শ্রেণির মানুষের প্রতি সহমর্মিতা লক্ষণীয়- উক্তিটি সার্থক। সমাজের সবচেয়ে সংগ্রামী মানুষ হলো আমাদের চারপাশের নিম্নশ্রেণির মানুষেরা। তারা অনেক পরিশ্রম করলেও সমাজে তারাই সবচেয়ে অবহেলিত। সমাজ তাদেরকে শোষণ করেই এগিয়ে চলেছে সামনের দিকে। উদ্ধৃতি (ii)-এ কবি বলেছেন, আমরা সমার্জের নিচু স্তরের মানুষদের অবহেলা করি। কিন্তু তাদের ভেতরেও ঈশ্বর থাকতে পারে। আর তাদের ভেতরে যদি ঈশ্বর নাও থাকে তাহলেও তাদেরকে অবহেলা করা উচিত নয়। কারণ, তাদের জীবন সংগ্রামী এবং দুঃখ- কষ্টে জর্জরিত। সমাজের উচ্চ অবস্থানে থাকা লোকজন কখনই তাদের দঃখের কথা জানার চেষ্টা করে না, বরং তাদেরকে আরও কষ্ট দেয়। 'অভাগীর স্বর্গ' গল্পেও দেখা যায় অভাগী অনেক কষ্টে বিয়ের পরে ছেলেকে মানুষ করেছে। তাদের অভাবের শেষ নেই। এমনকি মারা যাওয়ার পর তার সৎকার করার জন্য সামান্য কাঠও কেউ দেয়নি। কারণ অভাগী গরিব, তার ছেলে ছাড়া আর কোনো সম্পদ নেই। 'অভাগীর স্বর্গ' গল্পে লেখক নিম্নশ্রেণির মানুষের প্রতি সামাজিক বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরেছেন। উদ্ধৃতি (ii)-এ কবি দরিদ্র ও নীচ শ্রেণির মানুষের প্রতি সহমর্মিতা পোষণ করেছেন। কবিতার লাইনগুলো থেকে বোঝা যায় কবি অবহেলিত মানুষের প্রতি সমৃদয় ব্যক্তি। একই বিষয় ফুটে উঠেছে 'অভাগীর স্বর্গ' গল্পে। অভাগীর দুঃখ-কষ্টের বর্ণনা এবং শেষ পর্যন্ত তার সৎকারের জন্য কাঠ না পাওয়া যাওয়ায় যে করুণ অবস্থার সৃষ্টি হয় তা আমাদের হৃদয়ে এক আর্দ্র অনুভূতির সৃষ্টি করে। তাদের প্রতি আমরা সহমর্মিতা অনুভব করি যা প্রকাশ করাই লেখকের উদ্দেশ্য। তাই বলা যায়, উদ্ধৃতি (ii)-এর কবি এবং 'অভাগীর স্বর্গ' গল্পের লেখক দুজনই দরিদ্র এবং নীচ শ্রেণির মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
SSC বাংলা ১ম পত্র অভাগীর স্বর্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অভাগীর স্বর্গ · সৃজনশীল
উদ্ধৃতি (ii)-এর কবি এবং 'অভাগীর স্বর্গ' গল্পের লেখক উভয়ের মধ্যে সমা…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর