শেয়ারFacebookWhatsApp

নাজিম সাহেবের কর্মকান্ড তোমার পাঠ্যবইয়ের যে ইবাদতের সাথে সামঞ্জস্যপূর্ণ তা চিহ্নিতপূর্বক এর সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে নাজিম সাহেবের কর্মকাণ্ড পাঠ্যবইয়ের 'যাকাত' ইবাদতের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। এটি ইসলামের তৃতীয় স্তম্ভ। যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয়, বরং এটি তাদের অধিকার। উদ্দীপকে নাজিম সাহেব বছর শেষে তার সম্পদ হিসাব করে নির্দিষ্ট একটি অংশ দিয়ে রিকশা, ভ্যান গাড়ি ও সেলাই মেশিন কিনে এলাকার অসহায় যুবকদের বিতরণ করেন। এটি সরাসরি যাকাত ব্যবস্থার বাস্তবায়ন। এর ফলে তার এলাকায় দারিদ্র্য দূর হয়েছে। সামাজিকভাবে যাকাতের গুরুত্ব অপরিসীম। এটি সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি এটি মানুষের মাঝে সম্পদের বৈষম্য দূর করে। যাকাত সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। ধনীদের সম্পদ যাকাতের মাধ্যমে দরিদ্রদের হাতে পৌঁছালে সমাজের সার্বিক অবস্থার উন্নতি হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। এর ফলে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের জন্য অপরিহার্য।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

নাজিম সাহেবের কর্মকান্ড তোমার পাঠ্যবইয়ের যে ইবাদতের সাথে সামঞ্জস্যপ…

উদ্দীপক

নাসির সাহেব দৈনিক বাধ্যতামূলকভাবে পবিত্রতার সাথে পাঁচবার একটি শারীরিক ইবাদত পালন করেন। তিনি তাঁর পরিবার পরিজন ও অন্যদেরকে এ ইবাদতে উৎসাহিত করেন। তারই প্রতিবেশী নাজিম সাহেব বছরান্তে তার সম্পদ হিসাব করে তা থেকে নির্দিষ্ট একটি অংশ দিয়ে রিকশা, ভ্যান গাড়ি ও সেলাই মেশিন খরিদ করে তার এলাকার অসহায় ও দরিদ্র যুবকদের মধ্যে বিতরণ করেন। ফলে তার এলাকায় এখন আর আগের মতো দরিদ্রতা নেই।

Barisal · 2026

উত্তর

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে।

উত্তর

ওয়াদা বা প্রতিশ্রুতি পালন করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য এবং ইসলামি সমাজব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে, সে মূলত মানুষের বিশ্বাস ও আমানতের খেয়ানত করে। ইসলামে ওয়াদা পালন করা এতটাই গুরুত্বপূর্ণ যে, রাসুলুল্লাহ (স.) ওয়াদা ভঙ্গকারীকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়াদা পালন না করলে মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই বলা হয়, ওয়াদা ভঙ্গকারীর পূর্ণাঙ্গ দ্বীন বা ইমান থাকে না।

উত্তর

উদ্দীপকে নাসির সাহেবের পালনকৃত ইবাদতটি হলো 'সালাত', যার ধর্মীয় গুরুত্ব অপরিসীম। সালাত আরবি শব্দ, যার ফার্সি প্রতিশব্দ নামায। এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা। আহকাম আরকানসহ নির্দিষ্ট সময়ে নিধারিত পদ্ধতিতে বিশেষ ইবাদত পালন করাকে সালাত বলে। সালাত একট শারীরিক ইবাদত। উদ্দীপকে নাসির সাহেব দৈনিক বাধ্যতামূলকভাবে পবিত্রতার সাথে পাঁচবার একটি শারীরিক ইবাদত পালন করেন। তাই তার পালনকৃত ইবাদতটি হলো সালাত। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসুল (স.) বলেছেন, “সালাত হলো ইমান ও কুফরের মাঝে পার্থক্যকারী।” (তিরমিযি) মনোযোগ সহকারে সালাত আদায়কারীর গুনাহসমূহ মাফ হয় এবং কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর বা আলো হিসেবে কাজ করবে। মহানবি (স.) বলেন- “যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে, কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে।” (তাবারানি) তাই বলা যায়, সালাতের ধর্মীয় গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকে নাজিম সাহেবের কর্মকাণ্ড পাঠ্যবইয়ের 'যাকাত' ইবাদতের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। এটি ইসলামের তৃতীয় স্তম্ভ। যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয়, বরং এটি তাদের অধিকার। উদ্দীপকে নাজিম সাহেব বছর শেষে তার সম্পদ হিসাব করে নির্দিষ্ট একটি অংশ দিয়ে রিকশা, ভ্যান গাড়ি ও সেলাই মেশিন কিনে এলাকার অসহায় যুবকদের বিতরণ করেন। এটি সরাসরি যাকাত ব্যবস্থার বাস্তবায়ন। এর ফলে তার এলাকায় দারিদ্র্য দূর হয়েছে। সামাজিকভাবে যাকাতের গুরুত্ব অপরিসীম। এটি সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি এটি মানুষের মাঝে সম্পদের বৈষম্য দূর করে। যাকাত সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। ধনীদের সম্পদ যাকাতের মাধ্যমে দরিদ্রদের হাতে পৌঁছালে সমাজের সার্বিক অবস্থার উন্নতি হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। এর ফলে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়, যা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের জন্য অপরিহার্য।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।