পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?
উত্তর: পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা। কেননা শিক্ষক হলেন আদর্শ জাতি গঠনের কারিগর। পিতামাতার পরই শিক্ষকের অবস্থান, পিতা-মাতা সন্তানকে জন্ম দিয়ে শুধু লালন-পালন করেন। পক্ষান্তরে, শিশুদেরকে প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন একজন শিক্ষক। শিক্ষার্থীরা অনুকরণপ্রিয়। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী হবে শিক্ষকরাই ছোটোবেলায় শিখিয়ে দেন। শিক্ষকগণ শিক্ষার্থীদের ধর্মীয় নিয়মকানুন, আদব-কায়দা, শিষ্টাচার, দয়া-সহানুভূতি ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন, যা তারা পরিণত বয়সে কাজে লাগিয়ে নিজের ও জাতির উন্নতিতে এগিয়ে আসেন। তাই পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?
উত্তর