'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।
উত্তর: الصِّيَامُ جُنَّةٌ আসিয়ামু জুন্নাতুন অর্থ সাওম ঢালস্বরূপ। এটি মহানবি (স.)-এর বাণী। এ বাণীর দ্বারা সাওমের গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হয়েছে। এ হাদিসে নবি করিম (স.) সাওমকে ঢালের সাথে তুলনা করেছেন। কারণ রোযাদার সাওম পালনের দ্বারা নিজের সকল প্রকার কুরিপুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পাপাচার থেকে বিরত থাকে এবং আত্মসংযমী হয়। ঢাল যেমন যোদ্ধাকে শত্রুর আক্রমণ হতে রক্ষা করে, তেমনি রোযাও রোযাদারকে শয়তানের আক্রমণ হতে রক্ষা করে। তাই সাওমকে ঢালস্বরূপ বলা হয়েছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।
উত্তর