শেয়ারFacebookWhatsApp

সাকিলের আচরণে কাদের বৈশিষ্ট্যের বৈপরীত্য ফুটে উঠেছে? তাদের বৈশিষ্ট্যগুলো লেখো।

উত্তর: উদ্দীপকে সাকিলের আচরণে মূলত একজন আদর্শ 'শিক্ষার্থীর' বৈশিষ্ট্যের চরম বৈপরীত্য ফুটে উঠেছে। যে নিয়মিত লেখাপড়া করে এবং শেখার প্রতি আগ্রহী থাকে তাকে প্রকৃত শিক্ষার্থী বলে। ইসলামি শিক্ষায় একজন আদর্শ শিক্ষার্থীর কিছু গুণ থাকা আবশ্যক। যেমন- নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, শিক্ষকদের আদেশ-নিষেধ মেনে চলা, বিনয়ী হওয়া, সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সকল প্রকার অন্যায় আচরণ থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখা ইত্যাদি। উদ্দীপকে সাকিল দশম শ্রেণির একজন ছাত্র হয়েও আদর্শ শিক্ষার্থীর কোনো নিয়ম মেনে চলে না। সে প্রায়ই ক্লাসে দেরিতে আসে, পড়াশোনায় চরম অনীহা দেখায় এবং অকারণে সহপাঠীদের সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা বিরক্ত। একজন প্রকৃত ছাত্র নিয়মিত ক্লাসে যাবে, পড়ায় মনোযোগী হবে এবং সহপাঠীদের সাথে সদ্ভাব বজায় রাখবে। কিন্তু সাকিলের এই উচ্ছৃঙ্খল আচরণগুলো প্রমাণ করে যে, সে প্রকৃত জ্ঞান অর্জনের পথে নেই। তাই তার মাঝে একজন আদর্শ ও বিনয়ী শিক্ষার্থীর সুন্দর বৈশিষ্ট্যগুলোর সম্পূর্ণ বিপরীত চিত্র বা বৈপরীত্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

সাকিলের আচরণে কাদের বৈশিষ্ট্যের বৈপরীত্য ফুটে উঠেছে? তাদের বৈশিষ্ট্…

উদ্দীপক

সাকিল ১০ম শ্রেণির ছাত্র। সে ক্লাসে দেরিতে আসে, পাঠে অনীহা দেখায় এবং প্রায়ই সহপাঠীদের সাথে ঝগড়া করে। তার এরূপ আচরণের ফলে সকল শিক্ষক-শিক্ষার্থী অতিষ্ট। অন্যদিকে, আমিন সাহেব একজন সম্পদশালী লোক। প্রতিবছর নির্দিষ্ট সময়ে নিম্নে বর্ণিত আয়াতের ওপর আমল করার চেষ্টা করেন। আয়াতটি হলো- "আর তাদের সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে।"

Mymensingh · 2026

উত্তর

জান-মাল, ইলম, আমল, লেখনি ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে সমুন্নত করার সর্বাত্মক প্রচেস্টাই হলো জিহাদ।

উত্তর

আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফসের বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করাকেই স্বীয় নফসের সাথে জিহাদ বলা হয়। মানব মনে প্রায়ই শয়তানের প্ররোচনায় বিভিন্ন খারাপ বা মন্দ কাজের ইচ্ছা জাগ্রত হয়। এই অন্যায় ইচ্ছাকে দমন করে নিজেকে একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত বানিয়ে রাখাই হলো নফসের সাথে জিহাদ। মহানবি (স.) মানব মনের এরূপ কঠিন সংগ্রাম বা জিহাদকে 'জিহাদে আকবার' বা সবচাইতে বড়ো জিহাদ বলে অভিহিত করেছেন।

উত্তর

উদ্দীপকে সাকিলের আচরণে মূলত একজন আদর্শ 'শিক্ষার্থীর' বৈশিষ্ট্যের চরম বৈপরীত্য ফুটে উঠেছে। যে নিয়মিত লেখাপড়া করে এবং শেখার প্রতি আগ্রহী থাকে তাকে প্রকৃত শিক্ষার্থী বলে। ইসলামি শিক্ষায় একজন আদর্শ শিক্ষার্থীর কিছু গুণ থাকা আবশ্যক। যেমন- নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, শিক্ষকদের আদেশ-নিষেধ মেনে চলা, বিনয়ী হওয়া, সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সকল প্রকার অন্যায় আচরণ থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখা ইত্যাদি। উদ্দীপকে সাকিল দশম শ্রেণির একজন ছাত্র হয়েও আদর্শ শিক্ষার্থীর কোনো নিয়ম মেনে চলে না। সে প্রায়ই ক্লাসে দেরিতে আসে, পড়াশোনায় চরম অনীহা দেখায় এবং অকারণে সহপাঠীদের সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা বিরক্ত। একজন প্রকৃত ছাত্র নিয়মিত ক্লাসে যাবে, পড়ায় মনোযোগী হবে এবং সহপাঠীদের সাথে সদ্ভাব বজায় রাখবে। কিন্তু সাকিলের এই উচ্ছৃঙ্খল আচরণগুলো প্রমাণ করে যে, সে প্রকৃত জ্ঞান অর্জনের পথে নেই। তাই তার মাঝে একজন আদর্শ ও বিনয়ী শিক্ষার্থীর সুন্দর বৈশিষ্ট্যগুলোর সম্পূর্ণ বিপরীত চিত্র বা বৈপরীত্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে আমিন সাহেব কর্তৃক আমলকৃত আয়াতটি মূলত ইসলামের অন্যতম আর্থিক ইবাদত 'যাকাত'-এর সাথে সংশ্লিষ্ট। ইসলামি শরিয়তে নিসাব পরিমাণ সম্পদের মালিক বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। যাকাত প্রদান ধনীর কোনো দয়া নয়, বরং গরিবের অধিকার। আল্লাহ তায়ালা ধনীদের সম্পদে অভাবগ্রস্তদের এ অধিকার নির্দিষ্ট করেছেন। মহান আল্লাহ এ সম্পর্কে বলেন- "আর তাদের (ধনীদের) সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে।” (সূরা আয যারিয়াত: ১৯) আমিন সাহেব একজন সম্পদশালী ব্যক্তি। তিনি কুরআনের সূরা যারিয়াতের, ১৯ নম্বর আয়াতের বিধান মেনে সম্পদের নির্দিষ্ট অংশ দরিদ্রদের মাঝে বণ্টন করেন। এর মাধ্যমে তিনি মূলত' যাকাত আদায়ের নির্দেশ যথাযথভাবে পালন করছেন এবং সমাজের অসহায় মানুষের প্রাপ্য অধিকার তাদের কাছে সসম্মানে পৌঁছে দিচ্ছেন। সংশ্লিষ্ট আয়াত ও আমিন সাহেবের আমলের গুরুত্ব সমাজজীবনে অপরিসীম। সম্পদে গরিবদের অধিকার রয়েছে, এই চেতনা সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে। বিত্তবানরা এটিকে দয়া না ভেবে হক হিসেবে আদায় করলে দরিদ্ররা আত্মমর্যাদা নিয়ে বাঁচার সুযোগ পায়। ফলে সমাজ থেকে বৈষম্য দূর হয়, অর্থনীতি সচল হয় এবং সমাজে সম্প্রীতি তৈরি হয়। বস্তুত, আমিন সাহেবের আমলকৃত আয়াতটি দারিদ্র্য বিমোচনের মূলভিত্তি।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।