শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত আয়াতের আলোকে কাফি সাহেবের কর্মকান্ড চিহ্নিত করে দারিদ্র্য দূরীকরণে এর ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত আয়াতের আলোকে শিল্পপতি কাফি সাহেবের কর্মকাণ্ডটি হলো ইসলামের অন্যতম মৌলিক ও আর্থিক ইবাদত 'যাকাত' আদায় করা। ইসলামি শরিয়তে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০. হারে নির্দিষ্ট খাতে, ব্যয় করাকে যাকাত বলে। যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয়, বরং এটি গরিবের ন্যায্য অধিকার। সম্পদের সুষম বণ্টন এবং অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্যই মহান আল্লাহ যাকাত ফরজ করেছেন। উদ্দীপকে কাফি সাহেব বছর শেষে তার সমুদয় সম্পদ হিসাব করে নির্দিষ্ট অংশ দরিদ্রদের মাঝে বিতরণ করেছেন। তিনি সূরা যারিয়াতের ১৯ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন যে, এটি অভাবগ্রস্তদের অধিকার। তার এ কাজের মাধ্যমে যাকাত ব্যবস্থার নিখুঁত বাস্তবায়ন ঘটেছে। তিনি অনুধাবন করেছেন যে, এই অধিকার আদায় না করলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং পরকালে শাস্তির মুখোমুখি হতে হয়। দারিদ্র্য দূরীকরণে যাকাত আদায়ের ভূমিকা অত্যন্ত সুদূরপ্রসারী। যাকাত ব্যবস্থা চালু থাকলে সম্পদ ধনীদের হাতে কুক্ষিগত থাকে না, দরিদ্রদের কাছেও পৌঁছায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয়। তাই দারিদ্র্য দূরীকরণে কাফি সাহেবের পালনকৃত ইবাদত অর্থাৎ যাকাতের ভূমিকা অপরিসীম।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত আয়াতের আলোকে কাফি সাহেবের কর্মকান্ড চিহ্নিত করে দার…

উদ্দীপক

শাফি সাহেব ও কাফি সাহেব দুজনই শিল্পপতি। শাফি সাহেব গত রমযানের ঈদে শ্রমিকদের বোনাস দিতে গড়িমসি করায় কারখানায় শ্রমিকদের অসন্তোষ দেখা দেয়। শ্রমিকেরা তাদের প্রাপ্য পেতে একদিন কর্মবিরতি পালন করে। অপরদিকে, কাফি সাহেব বছর শেষে তার সমস্ত সম্পদ হিসাব করে নির্দিষ্ট একটি অংশ দরিদ্রদের মাঝে বিতরণ করেন। এ সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি পবিত্র কুরআনের সূরা যারিয়াত-এর ১৯ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, মহান আল্লাহ ইরশাদ করেন, "আর তাদের (ধনীদের) সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে।”

Dinajpur · 2026

উত্তর

ইলম বলতে কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করাকে বোঝায়, যার আভিধানিক অর্থ হলো জ্ঞান বা বিদ্যা অর্জন।

উত্তর

জ্ঞান অর্জনের পূর্বশর্ত হলো অন্তরকে পবিত্র রাখা, তাই একজন প্রকৃত শিক্ষার্থীর প্রধান বৈশিষ্ট্য হলো সব ধরনের পাপকাজ বর্জন করা। ইমাম শাফেয়ি (র.) তাঁর শিক্ষক আল্লামা ওয়াকি (রহ)-কে ছাত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি পাপ বর্জনের কথা বলেন। কারণ, ইসলামি শিক্ষায় ইলম বা জ্ঞান হলো আল্লাহর বিশেষ আলো। পাপকাজে লিপ্ত থাকলে মানুষের অন্তর কলুষিত হয়, ফলে সেখানে জ্ঞানের আলো প্রবেশ করতে পারে না। তাই জ্ঞানার্জনের জন্য পাপমুক্ত জীবনযাপন আবশ্যক।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শাফি সাহেবের কর্মকান্ড ইসলামি শ্রমনীতির পরিপন্থি এবং এটি ইসলামে নির্দেশিত 'মালিক-শ্রমিক সম্পর্ক'-এর সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামে মালিক ও শ্রমিকের মাঝে এক নিবিড় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছে। ইসলাম নির্দেশ দেয় অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার করার এবং তাদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ করার। মহানবি (স.) স্পষ্টভাবে বলেছেন যে, “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনু মাজাহ) পারিশ্রমিক বা পাওনা দিতে অকারণে বিলম্ব করা ইসলামে অন্যায়। উদ্দীপকে দেখা যায়, শিল্পপতি শাফি সাহেব কারখানার শ্রমিকদের ঈদের বোনাস দিতে গড়িমসি করেন। এর ফলে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে কর্মবিরতি পালন করে। শাফি সাহেবের এই পাওনা আটকে রাখার বিষয়টি ইসলামি বিধানের সম্পূর্ণ বিপরীত। শ্রমিকেরা কঠোর শ্রম দিয়ে মালিকের মুনাফা বৃদ্ধি করে, তাই তাদের প্রাপ্য অধিকার দ্রুত বুঝিয়ে দেওয়া মালিকের অবশ্য কর্তব্য। তাই বলা যায়, শফি সাহেবের কর্মকাণ্ডটি ইসলামি শ্রমনীতির পরিপন্থি।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আয়াতের আলোকে শিল্পপতি কাফি সাহেবের কর্মকাণ্ডটি হলো ইসলামের অন্যতম মৌলিক ও আর্থিক ইবাদত 'যাকাত' আদায় করা। ইসলামি শরিয়তে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০. হারে নির্দিষ্ট খাতে, ব্যয় করাকে যাকাত বলে। যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয়, বরং এটি গরিবের ন্যায্য অধিকার। সম্পদের সুষম বণ্টন এবং অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্যই মহান আল্লাহ যাকাত ফরজ করেছেন। উদ্দীপকে কাফি সাহেব বছর শেষে তার সমুদয় সম্পদ হিসাব করে নির্দিষ্ট অংশ দরিদ্রদের মাঝে বিতরণ করেছেন। তিনি সূরা যারিয়াতের ১৯ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন যে, এটি অভাবগ্রস্তদের অধিকার। তার এ কাজের মাধ্যমে যাকাত ব্যবস্থার নিখুঁত বাস্তবায়ন ঘটেছে। তিনি অনুধাবন করেছেন যে, এই অধিকার আদায় না করলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং পরকালে শাস্তির মুখোমুখি হতে হয়। দারিদ্র্য দূরীকরণে যাকাত আদায়ের ভূমিকা অত্যন্ত সুদূরপ্রসারী। যাকাত ব্যবস্থা চালু থাকলে সম্পদ ধনীদের হাতে কুক্ষিগত থাকে না, দরিদ্রদের কাছেও পৌঁছায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয়। তাই দারিদ্র্য দূরীকরণে কাফি সাহেবের পালনকৃত ইবাদত অর্থাৎ যাকাতের ভূমিকা অপরিসীম।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।