শেয়ারFacebookWhatsApp

রাবেয়ার বক্তব্যটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: রাবেয়ার বক্তব্যে মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসের বহিঃপ্রকাশ ঘটেছে। আল্লাহ তায়ালা সকল কিছুর স্রষ্টা। তিনি হলেন খালিক। তিনি ব্যতীত যা কিছু আছে সবই তাঁরই সৃষ্টি বা মাখলুক। মানুষ যেমন তাঁর সৃষ্টি তেমনি কীটপতঙ্গও তাঁর মাখলুক। আর এদের প্রতি অনুগ্রহ করলে আল্লাহ তায়ালা খুশি হন, যা রাবেয়ার বক্তব্যেও পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায়, রাবেয়া বলেন, মহান আল্লাহ মানুষ ছাড়াও পশু-পাখি, কীটপতঙ্গ, গাছপালা সকল সৃষ্টির প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এতে আল্লাহ খুশি হন। তার এ বক্তব্যে মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রকাশ পেয়েছে। মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন- الْخَلْقُ عِيَالُ اللَّهِ فَأَحَبُّ الْخَلْقِ إِلَى اللَّهِ مَنْ أَحْسَنَ إِلَى عِيَالِهِ অর্থাৎ, 'সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ঐ ব্যক্তি যে তাঁর পরিজনের প্রতি অনুগ্রহ করে।' (বায়হাকি) এই হাদিসের শিক্ষা হলো সকল সৃষ্টি আল্লাহ তায়ালার পরিজনস্বরূপ। সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন ও সদাচরণ করা ইসলামের আদর্শ। জীবজন্তু, পশুপাখির প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন। সৃষ্টির প্রতি অনুগ্রহ করার দ্বারা মানুষ মহান আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে। অতএব, হাদিস অনুযায়ী মন্তব্যটি যথার্থ হয়েছে।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

রাবেয়ার বক্তব্যটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ করো।

উদ্দীপক

জনাব রাফি একজন বিত্তশালী ব্যক্তি। তিনি তার বাসার দারোয়ান, গাড়ীর ড্রাইভার ও গৃহকর্মীর সাথে প্রায়ই খারাপ ব্যবহার করেন। তাদের পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করেন না। নির্ধারিত কাজের অতিরিক্ত কাজ করালেও সহযোগিতা করেন না। বিষয়টি দীর্ঘদিন লক্ষ করে তাঁর স্ত্রী রাবেয়া বললেন, "মহান আল্লাহ মানুষ ছাড়াও, পশু-পাখি, কীট-পতঙ্গ, গাছপালা তথা সকল সৃষ্টির প্রতি সদয় ব্যবহার করার নির্দেশ প্রদান করেছেন। এতে মহান আল্লাহ খুবই খুশি হন।”

Rajshahi · 2023

উত্তর

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে।

উত্তর

যে জ্ঞান মানুষের কোনো কল্যাণে আসে না সেটিকে বর্জনীয় জ্ঞান বলে। বর্জনীয় জ্ঞান হলো- যে জ্ঞান মানুষের কোনো কল্যাণে আসে না; বরং যার দ্বারা ইহকাল ও পরকালে অকল্যাণ সাধিত হয়। যেমন: অনৈতিক জ্ঞান, চুরি, ডাকাতি ইত্যাদি সম্পর্কিত জ্ঞান।

উত্তর

জনাব রাফির কর্মকান্ডে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। জীবন ধারণের জন্য প্রত্যেক মানুষকেই একে অন্যের মুখাপেক্ষী হতে হয়। মালিক-শ্রমিকের ক্ষেত্রেও এ বিষয়টি সত্য। তাই তাদের মধ্যকার সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সহানুভূতিপূর্ণ ও দায়িত্বশীল। জনাব রাফির কর্মকাণ্ডে এ বিষয়টি অনুপস্থিত। উদ্দীপকে জনাব রাফি তার বাসার দারোয়ান, গাড়ির ড্রাইভার ও গৃহকর্মীর পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করেন না। নির্ধারিত কাজের অতিরিক্ত কাজ করলেও সহযোগিতা করেন না। তার এরূপ কর্মকাণ্ডে শ্রমিকের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। অথচ হযরত মুহাম্মাদ (সা.) বলেন, 'শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।' (ইবনে মাজাহ)। হাদিস দ্বারা শ্রমিকের পাওনা যত দ্রুত সম্ভব পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেননা শ্রমিকরা সাধারণত গরিব ও নিঃস্ব শ্রেণির হয়ে থাকে। তারা তাদের শ্রমের মজুরি দিয়ে চাল, ডাল, তরিতরকারি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে জীবনধারণ করে। তাই তার পাওনা পেতে দেরি হলে শ্রমিক ও তার পরিবার অভুক্ত থেকে কষ্ট পাবে। ফলে শ্রমিকের মাঝে অসন্তোষ দেখা দিবে এবং এ অসন্তোষ থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এমনকি উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। আর যদি শ্রমিক তার ন্যায্য পাওনা যথাসময়ে পায়, তাহলে তার মনে আনন্দ থাকবে এবং সে উৎসাহের সাথে কাজ করবে। ফলে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্দীপকের জনাব রাফি মুসলিম হয়েও নবি (সা.)-এর আদেশ লঙ্ঘন করেছেন। তার এ কাজ দ্বারা হাক্কুল ইবাদ বিঘ্নিত হয়েছে। শ্রমিকের পাওনা সঠিকভাবে দেওয়া উচিত। সুতরাং শ্রমিকদের পাওনা হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার। হাক্কুল ইবাদ পালনে আল্লাহ তায়ালা কঠোর নির্দেশ দিয়েছেন। অতএব জনাব রাফির উক্ত আচরণের সংশোধন হওয়া অপরিহার্য।

উত্তর

রাবেয়ার বক্তব্যে মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসের বহিঃপ্রকাশ ঘটেছে। আল্লাহ তায়ালা সকল কিছুর স্রষ্টা। তিনি হলেন খালিক। তিনি ব্যতীত যা কিছু আছে সবই তাঁরই সৃষ্টি বা মাখলুক। মানুষ যেমন তাঁর সৃষ্টি তেমনি কীটপতঙ্গও তাঁর মাখলুক। আর এদের প্রতি অনুগ্রহ করলে আল্লাহ তায়ালা খুশি হন, যা রাবেয়ার বক্তব্যেও পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায়, রাবেয়া বলেন, মহান আল্লাহ মানুষ ছাড়াও পশু-পাখি, কীটপতঙ্গ, গাছপালা সকল সৃষ্টির প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এতে আল্লাহ খুশি হন। তার এ বক্তব্যে মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রকাশ পেয়েছে। মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন- الْخَلْقُ عِيَالُ اللَّهِ فَأَحَبُّ الْخَلْقِ إِلَى اللَّهِ مَنْ أَحْسَنَ إِلَى عِيَالِهِ অর্থাৎ, 'সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ঐ ব্যক্তি যে তাঁর পরিজনের প্রতি অনুগ্রহ করে।' (বায়হাকি) এই হাদিসের শিক্ষা হলো সকল সৃষ্টি আল্লাহ তায়ালার পরিজনস্বরূপ। সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন ও সদাচরণ করা ইসলামের আদর্শ। জীবজন্তু, পশুপাখির প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন। সৃষ্টির প্রতি অনুগ্রহ করার দ্বারা মানুষ মহান আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে। অতএব, হাদিস অনুযায়ী মন্তব্যটি যথার্থ হয়েছে।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।