শেয়ারFacebookWhatsApp

রায়হানের কর্মকাণ্ডে কোন ইবাদতের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: রায়হানের কর্মকাণ্ডে সালাতের বহিঃপ্রকাশ ঘটেছে। সালাত আরবি শব্দ। এর ফারসি শব্দ হলো নামাজ। এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা। যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে তাই একে সালাত বলা হয়। প্রত্যেক মুমিন ব্যক্তির উপর দৈনিক পাঁচবার সালাত আদায় করা ফরজ বা বাধ্যতামূলক। উদ্দীপকের জনাব রায়হান সাহেব যে ইবাদতের প্রতি বিশেষ যত্নশীল। উদ্দীপকের জনাব রায়হান সাহেব সর্বদা সম্মিলিতভাবে আদায় করা একটি ইবাদতের প্রতি বিশেষ যত্নশীল। যা ফরজ ইবাদত সালাতকে নির্দেশ করে। ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তন্মধ্যে সালাত অন্যতম। আল্লাহর নির্দেশ পালনার্থে প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর দৈনিক পাঁচবার সালাত আদায় করা ফরজ। সালাতের মাধ্যমে বান্দা মহান প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে, ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধি লাভ করে। মানুষের জীবনে সালাতের গুরুত্ব অত্যধিক। আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা রুকুকারীদের সাথে রুকু কর' (সূরা আল-বাকারা: আয়াত-৪৩)। মহানবি (সা.) সালাতের গুরুত্ব সম্পর্কে বলেন, 'সালাত হলো ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী।' পরিশেষে বলা যায়, রায়হান সাহেব এর কর্মকাণ্ডে সালাতের বহিঃপ্রকাশ ঘটেছে। যে ইবাদতের প্রতি তিনি সর্বদা যত্নশীল।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

রায়হানের কর্মকাণ্ডে কোন ইবাদতের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

রায়হান সাহেব সর্বদা সম্মিলিতভাবে আদায় করা একটি ইবাদতের প্রতি বিশেষ যত্নশীল। কারণ তিনি জানতে পারেন উক্ত ইবাদতের ব্যাপারে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে। অপরদিকে তার বড় ভাই রাফসান নির্দিষ্ট মাসের ভিন্ন ভিন্ন তারিখে নির্ধারিত কয়েকটি স্থানে কিছু কর্মসম্পাদনের মাধ্যমে আরেকটি ইবাদত পালন করেন। কিন্তু তিনি, একটি ওয়াজিব কাজ আদায় করতে ভুলে যান। তার সহযাত্রী জনৈক ব্যক্তি তাঁকে তা স্মরণ করিয়ে দিলে তিনি তৎক্ষণাৎ অতিরিক্ত একটি কুরবানি দেয়ার ব্যবস্থা করেন।

Rajshahi · 2023

উত্তর

কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে।

উত্তর

আমরা আল্লাহর বান্দা। তাঁর উপর বিশ্বাস স্থাপন করা আমাদের অবশ্য কর্তব্য। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কুরআনে বলেছেন - وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ -অর্থ : "জিন ও মানবজাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।” (সূরা আয-যারিয়াত, আয়াত: ৫৬)আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবদাতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এ ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না। আল্লাহ তায়ালা বলেন- "তারাতো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে।” (সূরা আল-বাইয়্যিনা, আয়াত: ০৫)

উত্তর

রায়হানের কর্মকাণ্ডে সালাতের বহিঃপ্রকাশ ঘটেছে। সালাত আরবি শব্দ। এর ফারসি শব্দ হলো নামাজ। এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা। যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে তাই একে সালাত বলা হয়। প্রত্যেক মুমিন ব্যক্তির উপর দৈনিক পাঁচবার সালাত আদায় করা ফরজ বা বাধ্যতামূলক। উদ্দীপকের জনাব রায়হান সাহেব যে ইবাদতের প্রতি বিশেষ যত্নশীল। উদ্দীপকের জনাব রায়হান সাহেব সর্বদা সম্মিলিতভাবে আদায় করা একটি ইবাদতের প্রতি বিশেষ যত্নশীল। যা ফরজ ইবাদত সালাতকে নির্দেশ করে। ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তন্মধ্যে সালাত অন্যতম। আল্লাহর নির্দেশ পালনার্থে প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর দৈনিক পাঁচবার সালাত আদায় করা ফরজ। সালাতের মাধ্যমে বান্দা মহান প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে, ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধি লাভ করে। মানুষের জীবনে সালাতের গুরুত্ব অত্যধিক। আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা রুকুকারীদের সাথে রুকু কর' (সূরা আল-বাকারা: আয়াত-৪৩)। মহানবি (সা.) সালাতের গুরুত্ব সম্পর্কে বলেন, 'সালাত হলো ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী।' পরিশেষে বলা যায়, রায়হান সাহেব এর কর্মকাণ্ডে সালাতের বহিঃপ্রকাশ ঘটেছে। যে ইবাদতের প্রতি তিনি সর্বদা যত্নশীল।

উত্তর

রাফসানের পালনকৃত ইবাদতটি পুরোপুরি সঠিক। এটি হলো ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ। হজ এর আভিধানিক অর্থ হলো- সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামের পরিভাষায়- আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে। উদ্দীপকে হালিম সাহেবের পালনকৃত ইবাদতে যেসব বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে তা হজের পালনীয় কাজগুলোকে নির্দেশ করে। তাই বলা যায়, হালিম সাহেব হজ পালন করেছেন। শর্তসাপেক্ষে মুমিনের জন্য হজ করা জীবনে একবার ফরজ। মহান আল্লাহ বলেন, 'মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, তার উপর আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা অবশ্য কর্তব্য' (সূরা আলে ইমরান: আয়াত-৯৭)। অন্যত্র তিনি এরশাদ করেন, 'একমাত্র আল্লাহর জন্য হজ ও উমরাহ পরিপূর্ণভাবে আঞ্জাম দাও' (সূরা আল বাকারা: আয়াত-১৯৬)। রাসুল (সা.) বলেন, 'যার উপর হজ ফরজ হয়েছে অথচ সে যদি হজ না করে, তবে আমি বলতে পারি না সে ইসলামের আদর্শের উপর মৃত্যুবরণ করল কি না' (বুখারি)। মহানবি (সা.) আরও বলেন, 'আল্লাহ যাকে হজ পালনের সামর্থ্য দিয়েছেন, যদি সে হজ না করে ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামের যন্ত্রণাদায়ক আগুনে পতিত হবে।' সুতরাং বলা যায়, হজ একটি ফরজ ইবাদত। হজ অস্বীকারকারী কাফের হয়ে যাবে। উদ্দীপকে রাফসান যেহেতু ওয়াজিব ছুটে যাওয়ার কারণে কুরবানির মাধ্যমে দম দিয়েছেন, সেহেতু তার ইবাদত পুরোপুরি সঠিক।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।