শেয়ারFacebookWhatsApp

জনাব আকিজ সাহেবের কর্মকাণ্ড চিহ্নিত করে দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর: জনাব আকিজ সাহেবের কর্মকান্ড যাকাতের অন্তর্ভুক্ত। দারিদ্র্য বিমোচনে যার ভূমিকা অপরিসীম। অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণির মানুষ সমাজে রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতেই আল্লাহ তায়ালা যাকাতের বিধান দিয়েছেন। যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে। ফলে ধনী ও গরিবের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে। তাইতো প্রিয়নবি হযরত মুহাম্মাদ (সা.) বলেন-الزَّكُوةُ قَنْطَرَةُ الْإِسْلَامِ (বায়হাকি) জনাব আকিজ সাহেবের কর্মকাণ্ডে এ ইবাদত পালনেরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকে জনাব আকিজ সাহেব প্রতি বছর নিজের অর্থ হিসেব করে এর একটি অংশ পৃথক করেন। এ অর্থ দিয়ে অসহায় ও হত দরিদ্র লোকদের কর্মসংস্থান সৃষ্টি করে দেন। ঠিক এমনিভাবে ধনীরা বছরান্তে তাদের যাকাতযোগ্য সম্পদের শতকরা ২.৫০ হারে দারিদ্র্য দূরীকরণে পরিকল্পিতভাবে খরচ করলে ধনী-গরিবের পার্থক্য দূর করা সম্ভব। যেমন আল্লাহ তায়ালা বলেন- كَيْ لَا يَكُوْنَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ তোমাদের অর্থশালীদের মধ্যেই আবর্তিত না হয়।' (সূরা আল-হাশর: আয়াত-৭) অতএব উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, যাকাতের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে সমাজ থেকে ধনী-গরিবের মধ্যকার পার্থক্য দূর করা সম্ভব।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

জনাব আকিজ সাহেবের কর্মকাণ্ড চিহ্নিত করে দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব আকিজ সাহেব একজন শিল্পপতি। তিনি প্রতি বছরে নিজের অর্থ হিসেব করে এর একটি অংশ পৃথক করেন। এ অর্থ দিয়ে অসহায় ও হত দরিদ্র লোকদের কর্মসংস্থান সৃষ্টি করে দেন। দৃশ্যকল্প-২: জনাব ইকবাল সাহেব বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি ইবাদত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। তিনি লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেখে বলেন এই ইবাদত বিশ্ব মুসলমানদের মহাসম্মেলন।

Barisal · 2023

উত্তর

বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সত্যবাদিতা বলে।

উত্তর

আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ (حق الله) - বলে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক ধরনের ইবাদত (কাজ) করি। সেগুলোর মধ্যে কিছু ইবাদত শুধু আল্লাহ তায়ালার জন্য নির্দিষ্ট, এগুলো হলো হাক্কুল্লাহ, যেমন- সালাত (নামায) কায়েম করা, সাওম (রোযা) পালন ও হজ করা ইত্যাদি।

উত্তর

জনাব আকিজ সাহেবের কর্মকান্ড যাকাতের অন্তর্ভুক্ত। দারিদ্র্য বিমোচনে যার ভূমিকা অপরিসীম। অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণির মানুষ সমাজে রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতেই আল্লাহ তায়ালা যাকাতের বিধান দিয়েছেন। যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে। ফলে ধনী ও গরিবের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে। তাইতো প্রিয়নবি হযরত মুহাম্মাদ (সা.) বলেন-الزَّكُوةُ قَنْطَرَةُ الْإِسْلَامِ (বায়হাকি) জনাব আকিজ সাহেবের কর্মকাণ্ডে এ ইবাদত পালনেরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকে জনাব আকিজ সাহেব প্রতি বছর নিজের অর্থ হিসেব করে এর একটি অংশ পৃথক করেন। এ অর্থ দিয়ে অসহায় ও হত দরিদ্র লোকদের কর্মসংস্থান সৃষ্টি করে দেন। ঠিক এমনিভাবে ধনীরা বছরান্তে তাদের যাকাতযোগ্য সম্পদের শতকরা ২.৫০ হারে দারিদ্র্য দূরীকরণে পরিকল্পিতভাবে খরচ করলে ধনী-গরিবের পার্থক্য দূর করা সম্ভব। যেমন আল্লাহ তায়ালা বলেন- كَيْ لَا يَكُوْنَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ তোমাদের অর্থশালীদের মধ্যেই আবর্তিত না হয়।' (সূরা আল-হাশর: আয়াত-৭) অতএব উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, যাকাতের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে সমাজ থেকে ধনী-গরিবের মধ্যকার পার্থক্য দূর করা সম্ভব।

উত্তর

জনাব ইকবাল সাহেবের ইবাদতটি হজের অন্তর্ভুক্ত। মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় যার ভূমিকা অপরিসীম। এটি ইসলামের পঞ্চম স্তম্ভ। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে। হজ শুধু ঐ সমস্ত ধনী-মুসলমানের উপর ফরজ, যাদের পবিত্র মক্কায় যাতায়াত ও হজের কাজ সম্পাদনের আর্থিক ও দৈহিক সামর্থ্য রয়েছে। জনাব ইকবাল সাহেবের কাজে এ ইবাদতেরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, জনাব ইকবাল সাহেব বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি ইবাদত পালন করতে সৌদি আরব গমন করেন। এখানে উল্লিখিত ইবাদতটি মূলত হজ। কেননা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে শুধু হজ পালনের উদ্দেশ্যেই সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরিতে যেতে হয়। বিশ্বভ্রাতৃত্ব ও মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় এ ইবাদতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধনসম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করে বিশ্বভ্রাতৃত্ব তৈরি করে। রাজা-প্রজা, মালিক-ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়। একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয়। হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। তাই আমাদের হজ সম্পন্ন করা উচিত। কেননা রাসুল (সা.) বলেছেন, 'যে ব্যক্তি হজ করে সে যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়।' (ইবনে মাজাহ) সুতরাং বলা যায়, মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় হজের গুরুত্ব অপরিসীম।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।