শেয়ারFacebookWhatsApp

হাবিব সাহেব ইসলামের কোন গুরুত্বপূর্ণ ইবাদত পালন করেছেন? ব্যাখ্যা কর।

উত্তর: হাবিব সাহেব ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালন করেছেন। যা ইসলামের পঞ্চম স্তম্ভ। হজ এর আভিধানিক অর্থ হলো- সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামের পরিভাষায়- আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে। হাবিব সাহেবের পালন করা ইবাদতটি এ গুরুত্ববহ ইবাদতটির প্রতি ইঙ্গিত করে। উদ্দীপকে জনাব হাবিব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি দেশে গমন করে পৃথিবীর প্রথম ঘর প্রদক্ষিণ করেন। দুইটি বিশেষ প্রান্তরে অবস্থানসহ আরও কিছু কাজ সম্পাদন করে দেশে ফিরে আসেন। এ কাজগুলো হজের ক্ষেত্রেই হয়ে থাকে। মহান আল্লাহ বলেন, 'মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌছার সামর্থ্য আছে, তার উপর আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা অবশ্য কর্তব্য' (সূরা আলে ইমরান: আয়াত-৯৭)। অন্যত্র তিনি এরশাদ করেন, 'একমাত্র আল্লাহর জন্য হজ ও উমরাহ পরিপূর্ণভাবে আঞ্জাম দাও' (সূরা আল বাকারা: আয়াত-১৯৬)। রাসুল (সা.) বলেন, 'যার উপর হজ ফরজ হয়েছে অথচ সে যদি হজ না করে, তবে আমি বলতে পারি না সে ইসলামের আদর্শের উপর মৃত্যুবরণ করল কি না' (বুখারি)। মহানবি (সা.) আরও বলেন, 'আল্লাহ যাকে হজ পালনের সামর্থ্য দিয়েছেন, যদি সে হজ না করে ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামের যন্ত্রণাদায়ক আগুনে পতিত হবে।' সুতরাং বলা যায়, হজ একটি ফরজ ইবাদত। হজ অস্বীকারকারী কাফের হয়ে যাবে। তাই সামর্থ্যবান সকল মুসলিমের উপর জনাব হাবিব সাহেবের ন্যায় যথাযথভাবে হজ পালন করা আবশ্যক।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

হাবিব সাহেব ইসলামের কোন গুরুত্বপূর্ণ ইবাদত পালন করেছেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব হাবিব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি দেশে গমন করে পৃথিবীর প্রথম ঘর প্রদক্ষিণ করেন। দুইটি বিশেষ প্রান্তরে অবস্থানসহ আরো কিছু কাজ সম্পাদন করে দেশে ফিরে আসেন। তাঁর বন্ধু আবির একটি গার্মেন্টস কারখানার মালিক। কিন্তু সময়মতো তিনি শ্রমিকদের বেতনাদি পরিশোধ করেন না। বরং অনেক সময় তাদের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেন। মাঝেমধ্যেই কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে কারখানাটি বন্ধ হয়ে যায়।

Sylhet · 2023

উত্তর

হাদিস অনুসারে একজন অধীনস্ত কর্মচারীকে দৈনিক সত্তরবার ক্ষমা করা যেতে পারে।

উত্তর

"সব জ্ঞানই গ্রহণীয় নয়"- কথাটি যথার্থ। গ্রহণীয় জ্ঞান হলো- যে জ্ঞান ইহকাল ও পরকালে মানুষের কল্যাণে আসে। যেমন: নৈতিক জ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পদার্থ, রসায়নসহ সকল কল্যাণকর জ্ঞান। আর বর্জনীয় জ্ঞান হলো- যে জ্ঞান মানুষের কোনো কল্যাণে আসে না; বরং যার দ্বারা ইহকাল ও পরকালে অকল্যাণ সাধিত হয়। যেমন: অনৈতিক জ্ঞান, চুরি, ডাকাতি ইত্যাদি সম্পর্কিত জ্ঞান।

উত্তর

হাবিব সাহেব ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালন করেছেন। যা ইসলামের পঞ্চম স্তম্ভ। হজ এর আভিধানিক অর্থ হলো- সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামের পরিভাষায়- আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে। হাবিব সাহেবের পালন করা ইবাদতটি এ গুরুত্ববহ ইবাদতটির প্রতি ইঙ্গিত করে। উদ্দীপকে জনাব হাবিব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি দেশে গমন করে পৃথিবীর প্রথম ঘর প্রদক্ষিণ করেন। দুইটি বিশেষ প্রান্তরে অবস্থানসহ আরও কিছু কাজ সম্পাদন করে দেশে ফিরে আসেন। এ কাজগুলো হজের ক্ষেত্রেই হয়ে থাকে। মহান আল্লাহ বলেন, 'মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌছার সামর্থ্য আছে, তার উপর আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা অবশ্য কর্তব্য' (সূরা আলে ইমরান: আয়াত-৯৭)। অন্যত্র তিনি এরশাদ করেন, 'একমাত্র আল্লাহর জন্য হজ ও উমরাহ পরিপূর্ণভাবে আঞ্জাম দাও' (সূরা আল বাকারা: আয়াত-১৯৬)। রাসুল (সা.) বলেন, 'যার উপর হজ ফরজ হয়েছে অথচ সে যদি হজ না করে, তবে আমি বলতে পারি না সে ইসলামের আদর্শের উপর মৃত্যুবরণ করল কি না' (বুখারি)। মহানবি (সা.) আরও বলেন, 'আল্লাহ যাকে হজ পালনের সামর্থ্য দিয়েছেন, যদি সে হজ না করে ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামের যন্ত্রণাদায়ক আগুনে পতিত হবে।' সুতরাং বলা যায়, হজ একটি ফরজ ইবাদত। হজ অস্বীকারকারী কাফের হয়ে যাবে। তাই সামর্থ্যবান সকল মুসলিমের উপর জনাব হাবিব সাহেবের ন্যায় যথাযথভাবে হজ পালন করা আবশ্যক।

উত্তর

হ্যাঁ; আমি মনে করি আবির সাহেবের কর্মকাণ্ডের ফলে কারখানাটি বন্ধ হয়েছে। তার কর্মকান্ডে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে। জীবনধারণের তাগিদে প্রত্যেক মানুষই কাজ করে। আর এ কর্মক্ষেত্রে অবস্থানগত কারণে কেউবা মালিক আবার কেউবা শ্রমিক হিসেবে কাজ করছেন। এক্ষেত্রে শ্রমিক মালিক পরস্পরের মুখাপেক্ষী। তাই ইসলামে মালিকদের আদেশ করা হয়েছে শ্রমিকদের সাথে ন্যায়সংগত আচরণ করার। তাদের ন্যায্য অধিকার প্রদান করার; কিন্তু উদ্দীপকের আবির সাহেব এ নির্দেশ অমান্য করে শ্রমিকদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। উদ্দীপকের আবির সাহেব একটি গার্মেন্টস কারখানার মালিক। কিন্তু সময়মতো তিনি শ্রমিকদের বেতনাদি পরিশোধ করেন না। বরং অনেক সময় তাদের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেন। মাঝেমধ্যেই কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। প্রকৃতপক্ষে তিনি শ্রমিকদের ব্যাপারে আল্লাহ ও রাসুল (সা.)-এর নির্দেশ অমান্য করেছেন। ইসলাম অধীনস্তদের সাথে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকিনদের সাথে ভালো আচরণ কর এবং নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধীনস্ত যেসব দাস-দাসী (শ্রমিক) রয়েছে তাদের প্রতি সদয় হও' (সূরা আন-নিসা: আয়াত-৬)। রাসুল (সা.) বলেন, 'শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও' (ইবনে মাজাহ)। কিন্তু উদ্দীপকের আবির সাহেব ইসলামের এসব নির্দেশ অমান্য করে শ্রমিকের অধিকার লঙ্ঘন করেছেন।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।