শেয়ারFacebookWhatsApp

জনাব করিম সাহেবের পালনকৃত ইবাদতটির সামাজিক গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: জনাব করিম সাহেবের পালনকৃত ইবাদতটি যাকাত এর অন্তর্ভুক্ত। যার গুরুত্ব অত্যধিক। যাকাত আরবি শব্দ। যার অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। ইসলামি পরিভাষায় কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট আটটি খাতে ব্যয় করাকে যাকাত বলে। জনাব করিম সাহেবের কাজে এ ইবাদতেরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকে জনাব করিম তার সম্পদের হিসাব করে শতকরা ২.৫০ টাকা হারে নির্দিষ্ট খাতসমূহে বিতরণ করেন। যা যাকাত হিসেবে গণ্য। যাকাতের সামাজিক গুরুত্ব হলো, যাকাত সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মধ্যকার সম্পদের বৈষম্য দূর করে। সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। যাকাত ইসলামি অর্থব্যবস্থার মূলভিত্তি। যাকাতভিত্তিক অর্থব্যবস্থার ফলে সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। সম্পদের ভারসাম্য বজায় থাকে। ধনী-গরিব বৈষম্য দূর হয়। যাকাতব্যবস্থার ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না হয়ে দরিদ্র লোকদের হাতে যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। দারিদ্র্য ক্রমান্বয়ে হ্রাস পায়। যেমন আল্লাহ তায়ালা বলেন- كَيْ لَا يَكُوْنَ دُوْلَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ অর্থাৎ, যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশীলদের মধ্যেই আবর্তিত না হয়। (সূরা আল-হাশর: আয়াত-৭) সুতরাং বলা যায়, যাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকের কোনো দয়া বা অনুগ্রহ নয়; বরং যাকাত হলো দরিদ্র লোকের প্রাপ্য অধিকার। অতএব প্রত্যেক সম্পদশালী মুসলিম ব্যক্তির উচিত স্বেচ্ছায় যাকাত প্রদান করা এবং অসহায় লোকদের অভাব মোচনে ভূমিকা রাখা। পরিশেষে বলা যায়, যাকাতের সামাজিক গুরুত্ব অনেক। যা থেকে শিক্ষা নিয়ে আমাদের আমল করা উচিত।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

জনাব করিম সাহেবের পালনকৃত ইবাদতটির সামাজিক গুরুত্ব ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব করিম একজন ধনী লোক। তিনি প্রতি বছরের ন্যায় এবারও একটি ইবাদত পালনের উদ্দেশ্যে তার সম্পদের হিসেব করে শতকরা ২.৫০ টাকা হারে নির্দিষ্ট খাতসমূহে বিতরণ করেন। অপরদিকে জনাব রহিমের উপর হজ সম্পাদন করা ফরজ হলে তিনি হজে যাওয়া-আসাবাবদ খরচ হিসেব করে উক্ত টাকা গরিব-মিসকিনকে দান করেছেন।

Comilla · 2023

উত্তর

যে সকল ফরজ বিধান সকলের উপর পালন করা আবশ্যক তাকে ফরজে আইন বলে।

উত্তর

সাওমের গুরুত্ব ও ফযিলত অপরিসীম। যে ব্যক্তি রোযা রাখে সে অশেষ পুণ্যের অধিকারী হয়। সাওমকে নবি করিম (সা.) ঢালের সাথে তুলনা করেছেন। কারণ রোযাদার সাওম পালনের দ্বারা নিজের সকল প্রকার কুরিপুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। মহানবি হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, 'সাওম (রোযা) ঢালস্বরূপ।' (বুখারি ও মুসলিম)

উত্তর

জনাব করিম সাহেবের পালনকৃত ইবাদতটি যাকাত এর অন্তর্ভুক্ত। যার গুরুত্ব অত্যধিক। যাকাত আরবি শব্দ। যার অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। ইসলামি পরিভাষায় কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট আটটি খাতে ব্যয় করাকে যাকাত বলে। জনাব করিম সাহেবের কাজে এ ইবাদতেরই ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকে জনাব করিম তার সম্পদের হিসাব করে শতকরা ২.৫০ টাকা হারে নির্দিষ্ট খাতসমূহে বিতরণ করেন। যা যাকাত হিসেবে গণ্য। যাকাতের সামাজিক গুরুত্ব হলো, যাকাত সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মধ্যকার সম্পদের বৈষম্য দূর করে। সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। যাকাত ইসলামি অর্থব্যবস্থার মূলভিত্তি। যাকাতভিত্তিক অর্থব্যবস্থার ফলে সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। সম্পদের ভারসাম্য বজায় থাকে। ধনী-গরিব বৈষম্য দূর হয়। যাকাতব্যবস্থার ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না হয়ে দরিদ্র লোকদের হাতে যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। দারিদ্র্য ক্রমান্বয়ে হ্রাস পায়। যেমন আল্লাহ তায়ালা বলেন- كَيْ لَا يَكُوْنَ دُوْلَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ অর্থাৎ, যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশীলদের মধ্যেই আবর্তিত না হয়। (সূরা আল-হাশর: আয়াত-৭) সুতরাং বলা যায়, যাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকের কোনো দয়া বা অনুগ্রহ নয়; বরং যাকাত হলো দরিদ্র লোকের প্রাপ্য অধিকার। অতএব প্রত্যেক সম্পদশালী মুসলিম ব্যক্তির উচিত স্বেচ্ছায় যাকাত প্রদান করা এবং অসহায় লোকদের অভাব মোচনে ভূমিকা রাখা। পরিশেষে বলা যায়, যাকাতের সামাজিক গুরুত্ব অনেক। যা থেকে শিক্ষা নিয়ে আমাদের আমল করা উচিত।

উত্তর

জনাব রহিমের হজ পালন করা হয়নি। কেননা হজ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কার্যাবলি সম্পাদনের মাধ্যমে সম্পন্ন করতে হয়। হজ যিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করার মাধ্যমে সম্পাদিত হয়। এ ইবাদতটি সামর্থ্যবান মুসলিমের উপর ফরজ। যেমনوَلِلَّهِ عَلَى إِلَيْهِ سَبِيلًا النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ -অর্থাৎ, মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তার উপর আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ করা আবশ্যক (সূরা আলে ইমরান: আয়াত-৯৭)। রাসুলুল্লাহ (সা.) বলেন, মাকবুল (আল্লাহর নিকট গ্রহণীয়) হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নেই' (বুখারি ও মুসলিম)। হজ মুসলমানদের জীবনে তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। ধন-সম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করে রাজা-প্রজা, মালিক-ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়। একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয়। হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। বিশ্বভ্রাতৃত্ববোধ শেখায়। সুতরাং আমাদের মাঝে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের উচিত হজ ফরজ হলে যথাযথভাবে তা পালন করা। উদ্দীপকে জনাব রহিমের উপর হজ সম্পাদন করা ফরজ হলে তিনি হজে যাওয়া আসাবাবদ খরচ হিসাব করে উক্ত টাকা গরিব মিসকিনকে দান করেছেন। এতে হজ সম্পাদনের নিয়ম সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে। অতএব, বলা যায়, জনাব রহিমের হজ পালন করা হয়নি।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইলম অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।