উদ্দীপকে বর্ণিত নাফিসার কর্মে কোন ইলম অর্জিত হয়েছে তা চিহ্নিতপূর্বক পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নাফিসা কুরআনের জ্ঞান অর্জনের পাশাপাশি ফিকাহ ও তাফসির শাস্ত্রের জ্ঞান অর্জন করেছেন। ইসলামে ইলমের গুরুত্ব এত বেশি যে, মহান আল্লাহ পবিত্র কুরআন নাজিলের সূচনা করেছেন ত্রি। (পড়ুন) শব্দ দ্বারা। ইলম অর্জনের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তায়ালা বলেন- إِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ অর্থাৎ, 'পড়ুন, আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন' (সূরা আলাক : আয়াত-১)। সুতরাং পড়ার মাধ্যমে জ্ঞানার্জন হয় বিধায় মনুষ্যত্বের বিকাশ ঘটাতে এবং পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে জ্ঞান চর্চা অপরিহার্য। জ্ঞানবান ব্যক্তি ও জ্ঞানহীন ব্যক্তি কখনো সমান হতে পারে না। জ্ঞান জ্ঞানীর মর্যাদা সমৃদ্ধ ও সমুন্নত করে। যেমন: মহান আল্লাহ বলেন, 'তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন'। (সূরা আল-মুজাদালা: আয়াত-১১) উদ্দীপকে নাফিসা কুরআনের জ্ঞান অর্জন করার পাশাপাশি ফিকাহ ও তাফসির শাস্ত্রের জ্ঞান অর্জন করেছে। যা পুরোপুরি দ্বীনি জ্ঞান অর্জনের সাদৃশ্যপূর্ণ। ইসলাম জ্ঞানার্জনকে সকল মুসলিমের উপর ফরজ )আবশ্যক) করেছে। মহানবি হযরত মুহাম্মাদ (সা.) বলেন- طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةً عَلَى كُلِّ مُسْلِمٍ অর্থাৎ, 'ইলম (জ্ঞান) অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।' (ইবনে মাজাহ)। ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মুসলমানের জন্য ইসলামের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। তবে প্রত্যেক সম্প্রদায় বা দেশ থেকে একদলকে অবশ্যই ইসলাম ধর্মের জ্ঞানে পণ্ডিত হতে হবে, অন্যথায় সকলকেই আল্লাহর নিকট পরকালে কৈফিয়ত দিতে হবে। যেমন মহান আল্লাহ বলেন-'তাদের প্রত্যেক দলের একটি অংশ বের হয় না কেন, যাতে তারা দ্বীন সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে, যখন তারা তাদের নিকট ফিরে আসবে' (সূরা আত-তাওবা: আয়াত-১২২)। সুতরাং বলা যায়, দ্বীনি জ্ঞান অর্জনের গুরুত্ব অত্যধিক।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নাফিসার কর্মে কোন ইলম অর্জিত হয়েছে তা চিহ্নিতপূর্বক…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর