আদিব কোন ইবাদতটি পালন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: আদিব সাওম ইবাদতটি পালন করেছে। ইসলামি শরিয়তের পরিভাষায় সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। প্রাপ্তবয়স্ক সকল নর ও নারীর উপর রমযান মাসের এক মাস রোযা রাখা ফরজ। আদিব এ ইবাদতটিই পালন করেছে। উদ্দীপকের আদিব রমজান মাসের একটি নির্দিষ্ট সময়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়তের সাথে পানাহার থেকে বিরত থাকে। সে বিশ্বাস করে আল্লাহ তায়ালা তাকে এর পুরস্কার নিজ হাতে দেবেন। তার এ বিশ্বাস সাওমকে নির্দেশ করে। রমজান মাস বরকত, রহমত ও মাগফিরাতের মাস। এ মাসে সকল সৎকাজের প্রতিদান আল্লাহ দশগুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। কিন্তু সাওম-এর প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তায়ালা বলেন- الصُّوْمُ لِيْ وَأَنَا أَجْزِيْ بِهِ অর্থাৎ, 'সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।' (বুখারি) রাসুল (সা.) বলেন, 'যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সাওয়াবের আশায় রমযান মাসে রোযা রাখে, আল্লাহ তায়ালা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন' (বুখারি)। সুতরাং উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির আশায় পানাহার থেকে বিরত থাকার উল্লিখিত ইবাদতটি হলো সাওম।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
আদিব কোন ইবাদতটি পালন করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর