সামিয়ার আদায় করা ইবাদতটি চিহ্নিত করে এর সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: সামিয়ার আদায় করা ইবাদতটি 'যাকাত'-এর অন্তর্ভুক্ত। ইসলামের চতুর্থ মৌলিক ইবাদত হলো যাকাত। শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। মহান আল্লাহ তায়ালা ধনী ও গরিবের মধ্যে আর্থিক সমন্বয় সাধন করতে যাকাতের বিধান দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয়; বরং এটা গরিবের অধিকার, যা উদ্দীপকের সামিয়ার কর্মকাণ্ডেও লক্ষণীয়। যাকাতের সামাজিক গুরুত্ব হলো যাকাত সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মধ্যকার সম্পদের বৈষম্য দূর করে। সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। যাকাত ইসলামি অর্থব্যবস্থার মূলভিত্তি। যাকাতভিত্তিক অর্থব্যবস্থার ফলে সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। সম্পদের ভারসাম্য বজায় থাকে। ধনী-গরিব বৈষম্য দূর হয়। যাকাতব্যবস্থার ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না হয়ে দরিদ্র লোকদের হাতে যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। দারিদ্র্য ক্রমান্বয়ে হ্রাস পায়। যেমন আল্লাহ তায়ালা বলেন- كَيْ لَا يَكُوْنَ دُوْلَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ অর্থাৎ, যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশীলদের মধ্যেই আবর্তিত না হয়। (সূরা আল-হাশর: আয়াত-৭) সুতরাং বলা যায়, যাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকের কোনো দয়া বা অনুগ্রহ নয়; বরং যাকাত হলো দরিদ্র লোকের প্রাপ্য অধিকার। অতএব প্রত্যেক সম্পদশালী মুসলিম ব্যক্তির উচিত স্বেচ্ছায় যাকাত প্রদান করা এবং অসহায় লোকদের অভাব মোচনে ভূমিকা রাখা।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
সামিয়ার আদায় করা ইবাদতটি চিহ্নিত করে এর সামাজিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর