'আপনি কুরআন আবৃত্তি করুন 'ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে আয়াতটি ব্যাখ্যা করো।
উত্তর: "আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে"।- এ আয়াতটির মাধ্যমে আল্লাহ তায়ালা সহিহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের ওপর গুরুত্বারোপ করেছেন। আল-কুরআন মহান আল্লাহর পবিত্র বাণী। এটি তিলাওয়াতের মাধ্যমে বান্দা মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারে। তবে এ কুরআন তিলাওয়াত সহিহ-শুদ্ধ ও সুন্দর হওয়া অত্যাবশ্যক। ভুল ও অসুন্দর সুরে তিলাওয়াত করলে গুনাহ হয়। অশুদ্ধ ও অসুন্দররূপে কুরআন তিলাওয়াত করলে নামাযও শুদ্ধ হয় না। এ কারণে সহিহভাবে কুরআন তিলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ। আর এ নির্দেশ দিয়েই মহান আল্লাহ আলোচ্য আয়াতটি নাজিল করেছেন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
'আপনি কুরআন আবৃত্তি করুন 'ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে আয়াতটি ব্যাখ্যা করো।
উত্তর