জনাব 'ক' এর ইবাদত পালনটি সঠিক হয়েছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'ক' এর ইবাদত পালনটি ইসলামি শরিয়ত অনুযায়ী সঠিক হয়নি। ইসলাম যে পাঁচটি রুকনের ওপর প্রতিষ্ঠিত তার তৃতীয়টি হলো যাকাত। যাকাত অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছর শেষে তার সম্পদের ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। কিন্তু জনাব 'ক'-এর মধ্যে সম্পদের হিসাব করে নির্দিষ্ট অংশ প্রদানের বিষয়টি লক্ষ করা যায় না। জনাব 'ক' একজন ব্যবসায়ী। তিনি তার আর্থিক ইবাদত তথা যাকাত আদায়ের উদ্দেশ্যে এক হাজার পিচ শাড়ি ও এক হাজার পিচ লুঙ্গি ক্রয় করে গরিবদের মধ্যে বিতরণ করেন। কিন্তু তিনি তার সম্পদের হিসাব করে ২.৫% হারে যাকাত আদায় করেননি। এতে তার যাকাত আদায় হয়নি। কারণ যাকাত আদায় হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে সম্পদের হিসাব করে শতকরা আড়াই ভাগ আদায় করতে হবে। কিন্তু কেউ যদি এরূপ হিসাব না করে তার পুরো সম্পদই নির্দিষ্ট খাতে বিতরণ করে দেন তবুও তার যাকাত আদায় হবে না। বরং এটা নফল সদকা হিসেবে গণ্য হবে। তাই জনাব 'ক' এর যাকাত আদায়ের পদ্ধতি বিধানসম্মত নয়। তার যাকাত আদায় হয়নি।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জনাব 'ক' এর ইবাদত পালনটি সঠিক হয়েছে কি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর