জনাব 'ক' এর আলোচনায় কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'ক' এর আলোচনায় সাওমের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইসলামের পাঁচটি রুকনের একটি হলো সাওম। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের ওপর রমযান মাসের এক মাস সাওম পালন করা ফরজ। জনাব 'ক' এ ফরজ ইবাদতের প্রতিই নির্দেশ করেছেন। জনাব 'ক' যে ইবাদতের কথা বলেছেন তার প্রতিদান আল্লাহ তায়ালা নিজ হাতে দেবেন। এ ইবাদত পালনকারীর অতীত জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। রোযার ক্ষেত্রেই এই ফযিলত প্রাপ্তির কথা বলা হয়েছে। সাওম বা রোযা হলো- সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। হাদিসে কুদসিতে রয়েছে আল্লাহ তায়ালা বলেন, “সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।” (বুখারি) এছাড়া মহানবি (স) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সাওয়াবের আশায় রমযান মাসে রোযা রাখে, আল্লাহ তায়ালা তার পূর্বের সব পাপ ক্ষমা করে দেন।” (বুখারি) এ আলোচনা থেকে বোঝা যায়, জনাব 'ক' ইসলামের মৌলিক ইবাদত সাওমের কথাই বলেছেন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জনাব 'ক' এর আলোচনায় কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর