শ্রোতার প্রশ্নের উত্তরে জনাব 'ক' যে ইবাদতের কথা বলেছেন তা চিহ্নিত করে এর শিক্ষা ও তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: শ্রোতার প্রশ্নের উত্তরে জনাব 'ক' ইসলামের যে ইবাদতের কথা বলেছেন, তা হলো হজ। হজের মাধ্যমেই বিশ্বভ্রাতৃত্ব গড়ে ওঠে এবং এই ইবাদত পালনকারী ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যান। হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা ইত্যাদি। শরিয়তের পরিভাষায়, নির্দিষ্ট দিনে, নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর ঘর প্রদক্ষিণ করাকে হজ বলে। হজ বিশ্বভ্রাতৃত্ব তৈরি করে এবং পাপ মোচনে সহায়তা করে, যা জনাব মঈন উদ্দীনের বক্তব্যেও ফুটে ওঠে। মানবজীবনে হজের শিক্ষা ও তাৎপর্য অনস্বীকার্য। মানুষের মধ্যে ধন-সম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার ভেদাভেদ থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। এটি মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। হজ পালনের জন্য প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম একই স্থানে মিলিত হয়। মুসলিমের এই মহাসম্মেলনের ফলে গড়ে ওঠে বিশ্বভ্রাতৃত্ব। এছাড়া হজ মানুষকে পাপমুক্ত হতে সাহায্য করে। মহানবি (স) বলেন, 'যে ব্যক্তি হজ করে, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়।' (ইবনে মাজাহ) উপরের আলোচনা থেকে বলা যায়, বিশ্বভ্রাতৃত্ব তৈরি ও পাপমোচনের ক্ষেত্রে হজের ভূমিকা অপরিসীম। তাই সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ পালন করা অপরিহার্য।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
শ্রোতার প্রশ্নের উত্তরে জনাব 'ক' যে ইবাদতের কথা বলেছেন তা চিহ্নিত ক…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর