মি. 'ক'-এর কার্যক্রম বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বাধা- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মি. 'ক' এর কার্যক্রমে দুর্নীতির প্রকাশ ঘটেছে। দুর্নীতি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাধা। আমি এ বক্তব্যের সাথে একমত। বর্তমান বাংলাদেশের একটি মারাত্মক সামাজিক সমস্যা হলো দুর্নীতি। ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অবৈধ পন্থায় নীতি-বহির্ভূত বা জনস্বার্থবিরোধী কাজই দুর্নীতি। রাজনৈতিক এবং সরকারি ও বেসরকারি প্রশাসনে দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ বা লাভের জন্য কার্যালয়ের দায়িত্বের অপব্যবহারকে বুঝায়। সাধারণত ঘুষ, স্বজনপ্রীতি, বলপ্রয়োগ বা ভয় প্রদর্শন, প্রভাব খাটানো এবং ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ অর্জনকে দুর্নীতি বলে। অবৈধ সুযোগ-সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির সুনির্দিষ্ট দায়িত্ব পালনে ইচ্ছাকৃত অবহেলাও দুর্নীতি। দুর্নীতির সাথে যুক্ত থাকে পেশা, ক্ষমতা, পদবি, স্বার্থ, নগদ অর্থ, বস্তুসামগ্রী প্রভৃতি। দুর্নীতির মাধ্যমে কাউকে না কাউকে ক্ষতিগ্রস্ত হতে হয়। উদ্দীপকের মি. 'ক' একজন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি উপহারের নামে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ ফাইল সই করেন। তিনি ঘনিষ্ট জুনিয়র কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দেন এবং অন্যদের বেলায় কঠোর থাকেন। মি. 'ক' এর এরূপ কর্মকান্ডকে দুর্নীতি বলা যায়, যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধক। দুর্নীতিপূর্ণ সমাজে একে অন্যের দ্বারা প্রতারিত হয়। চাকরিজীবনে স্বজনপ্রীতি বা ঘুষের বিনিময়ে যদি অযোগ্যরা নিয়োগ এবং পদোন্নতি পায় তাহলে সমাজে যোগ্যরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতিপ্রবণ সমাজে আইন-শৃঙ্খলা, নিয়মকানুন প্রভৃতির প্রতি মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলে। আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। দুর্নীতির কারণে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করে, ফলে যোগ্যদের প্রতিভা বিকশিত হয় না। সৃজনশীলতা ক্রমশ হ্রাস পায়। দুর্নীতি অফিসের কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে দায়িত্ব-কর্তব্যে অনীহা এবং সম্পদের অপব্যবহার করার মানসিকতা সৃষ্টি করে। দুর্নীতির কারণে দারিদ্র্যের হার বেড়ে যায়। সততা, আদর্শ এবং মূল্যবোধ লোপ পেতে থাকে। সামগ্রিকভাবে দুর্নীতি জাতীয় বিপর্যয় ডেকে আনে। সুতরাং আলোচনা থেকে বলা যায়, দুর্নীতি নিজে একটি সমস্যা এবং অনেক সমস্যার জন্মদাতা যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এক জটিলতার সৃষ্টি করে উন্নয়নকে বাধাগ্রস্থ করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
মি. 'ক'-এর কার্যক্রম বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বাধা- তুমি কি এ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর