দ্বিতীয়োক্ত সামাজিক সমস্যাটি প্রতিরোধে সামাজিকভাবে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয়োক্ত সামাজিক সমস্যাটি হলো মেয়ে শিশুদের প্রতি বৈষম্যমূলক মনোভাব। বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় মেয়ে শিশুরা শৈশব থেকেই বৈষম্যের শিকার হয়। পরিবারের ছেলে শিশুদের তুলনায় শিক্ষা, খাবার, খেলাধুলা কিংবা সামাজিক বিধিনিষেধের ব্যাপারে মেয়ে শিশুদের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। দেখা যায়, মেয়ে শিশুর অনুপাতে ছেলে শিশুকে সুযোগ বেশি দেওয়া হয়। উদ্দীপকে দেখা যায়, তের বছরের নূরী ও তার ভাই রাতুল দুজনই শিশু শ্রমিক। কিন্তু কর্মক্ষেত্র থেকে ফিরে নূরী গৃহকর্মে মাকে সহযোগিতা করলেও রাতুলকে বিশ্রাম ও খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বেশি সুযোগ দেয়ার চেষ্টা করা হয়। এরূপ মেয়ে শিশুর প্রতি বৈষম্য রোধে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিকভাবে মেয়েদের জন্য শিক্ষা কার্যক্রম গ্রহণ এবং মেয়েদের স্বাবলম্বী করে তুলতে ঋণদান কর্মসূচি গ্রহণের মাধ্যমে তাদের স্বকর্মসংস্থানের উদ্যোগ নেওয়া যায়। তাছাড়া নারী অধিকার এবং অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। সেই সাথে পারিবারিকভাবেও অভিভাবকদের বুঝতে হবে সন্তান হিসেবে ছেলে মেয়ে যে কেউই সমান সুবিধা ও মনোযোগ পাওয়ার দাবি রাখে। সন্তানদের মাঝে বৈষম্য সৃষ্টি না করে তাদের আদর্শ মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারেও অবিভাবকদের সজাগ হতে হবে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, মেয়ে শিশুর প্রতি বৈষম্য প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
দ্বিতীয়োক্ত সামাজিক সমস্যাটি প্রতিরোধে সামাজিকভাবে কী ধরনের ব্যবস্থ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর