উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথমোক্ত সামাজিক সমস্যাটির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথমোক্ত সামাজিক সমস্যাটি হলো শিশুশ্রম। শিশুশ্রম বলতে সাধারণত অল্প বয়সের শিশু কিশোরদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হওয়াকে বোঝায়। বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শিশুশ্রম একটি বড় সমস্যা। যে বয়সে শিশুর স্কুলে যাওয়ার কথা, সমবয়সিদের সাথে খেলাধুলা করার কথা ঐ বয়সে দরিদ্র শিশুদেরকে কাজ করতে হয়। দরিদ্র পরিবারে সন্তানের ভরণপোষণ মিটিয়ে লেখাপড়ার খরচ জোগানো বাবা-মার পক্ষে সম্ভব হয় না। মূলত দরিদ্রতার কারণেই শিশুশ্রম বৃদ্ধি পায়। উদ্দীপকে দেখা যায়, তেরো বছর বয়সী নূরী তার পরিবারের জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে একটি চাতালে শ্রমিকের কাজ করে। নূরী একজন শিশু। আর সে তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য কাজে যোগ দেয়। তাই তার কাজকে শিশুশ্রম হিসেবে আখ্যায়িত করা যায়। বাংলাদেশে এরূপ শিশুশ্রমের প্রথম ও প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা। দরিদ্র পরিবারে বাবা-মার পক্ষে ভরণ-পোষণ মিটিয়ে সন্তানের লেখাপড়ার খরচ যোগানো সম্ভব হয় না। তারা মনে করে আয় রোজগার করলে পরিবারের উপকার হবে। আবার শিশুদের অল্প মজুরিতে দীর্ঘক্ষণ কাজে লাগানো যায় বলে নিয়োগকর্তারাও উৎসাহী হন। এছাড়াও শিশুশ্রমের কুফল সম্পর্কে অভিভাবকদের উদাসীনতার কারণে শিশুশ্রম বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বলা যায়, আর্থিক দুরবস্থা ও এর সম্পর্কে উদাসীনতাই শিশুশ্রমের প্রধান কারণ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথমোক্ত সামাজিক সমস্যাটির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর