অনুচ্ছেদ-২ এ উল্লিখিত সমস্যাটি পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে অপূরণীয় ক্ষতি সাধন করে- বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের অনুচ্ছেদ-২ এ সড়ক দুর্ঘটনার চিত্র প্রকাশ পেয়েছে।এই সমস্যাটি আমাদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে অপূরনীয় ক্ষতি সাধন করে। এ বক্তব্যটি যৌক্তিক ও যথার্থ। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং রাস্তার ত্রুটিজনিত সড়ককেন্দ্রিক যে দুর্ঘটনা তাই সড়ক দুর্ঘটনা। বাংলাদেশে চালকদের অদক্ষতা, বেপরোয়া মনোভাব, ট্রাফিক আইন না মানা, নাগরিকদের অসচেতনতা প্রভৃতি কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। উদ্দীপকের তুষার কক্সবাজার থেকে ফেরার পথে লক্ষ করে তাদের ডাবল ডেকার বাসটি নিয়ম ভেঙে সব যানবাহনকে ওভারটেক করছে। ডাবল ডেকার বাসটিকে জায়গা দিতে গিয়ে সবজি ভর্তি পিকআপ রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অনেক সবজি নষ্ট হয় এবং পিকআপের চালক ও হেলপার আহত হয়। এখানে স্পষ্টভাবে সড়ক দুর্ঘটনার চিত্র প্রকাশ পেয়েছে। সড়ক দুর্ঘটনা শুধু একজন ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করে না বরং পরিবার, সমাজ এবং দেশের অর্থনীতিকেও প্রভাবিত করে। হাইওয়ে পুলিশ বিভাগের প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনায় পতিত ২৪% লোকের বয়স ১৫ বছরের নিচে এবং ৩৯% লোকের বয়স ১৬-৫০ বছরের মধ্যে। তবে বিভিন্ন গবেষণায় দেখা যায়, সড়ক দুর্ঘটনার প্রধান শিকার হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি, যা প্রতিটি ক্ষেত্রকেই দুর্বিষহ করে তোলে। সড়ক দুর্ঘটনার প্রভাব ব্যাপক ও বিস্তৃত। উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ার কারণে তার পরিবারের সদস্যদের দুর্বিসহ জীবনযাপন করতে হয় এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। পরিবারের শিশুদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। দুর্ঘটনায় কবলিত ব্যক্তি পঙ্গু হলে অনেক সময় ভিক্ষাবৃত্তিতে যুক্ত হয়, যা তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করে এবং সামাজিক সমস্যা বৃদ্ধি করে। সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় ভাঙচুর, সড়ক অবরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়। যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই বলা যায়, অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনে সড়ক দুর্ঘটনা নানামুখী সমস্যার সৃষ্টি করে থাকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
অনুচ্ছেদ-২ এ উল্লিখিত সমস্যাটি পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনে…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর