অনুচ্ছেদ-১ এ বাংলাদেশের কোন ধরনের সামাজিক সমস্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: অনুচ্ছেদ-১ এ বাংলাদেশের সামাজিক নৈরাজ্য নামক সামাজিক সমস্যার প্রতিফলন ঘটেছে। সমাজে বসবাসকারী মানুষের সমাজ অনুমোদিত আচার-আচরণ, রীতিনীতি পালন করতে হয়। মানুষের পারস্পারিক সম্পর্ক স্থাপিত হয় এসবের ওপর ভিত্তি করে। এই সম্পর্কের ওপর ভিত্তি করেই সমাজ টিকে আছে। যখনই মানুষের আচার-আচরণ, রীতিনীতি ও ব্যবহারের ভালো দিকগুলো কমে খারাপ দিকগুলো শক্তিশালী হয় তখনই সামাজিক সম্পর্ক নষ্ট হয়। আর সামাজিক সম্পর্ক নষ্ট হলেই সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়। উদ্দীপকের অনুচ্ছেদ-১ এর ফলোচার্টে সামাজিক নৈরাজ্যের চিত্র প্রকাশ পেয়েছে। কেননা, সমাজে যখন অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটে তখন মূল্যবোধের অবক্ষয় ঘটতে শুরু করে। এরূপ পরিস্থিতিতে অশান্ত পরিবেশের সৃষ্টি হয়, রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে। সবশেষে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায়। আর এরূপ অবস্থা সামাজিক নৈরাজ্যকে নির্দেশ করে থাকে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
অনুচ্ছেদ-১ এ বাংলাদেশের কোন ধরনের সামাজিক সমস্যার প্রতিফলন ঘটেছে? ব…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর