আমরা ধর্মীয় আদর্শে জীবন গঠনে উদ্বুদ্ধ হবো কেন?
উত্তর: সুষ্ঠু ও সুন্দর জীবনযাপনের জন্য আমরা ধর্মীয় আদর্শে জীবন গঠনে উদ্বুদ্ধ হবো। ধর্ম মানুষকে সত্য, সুন্দর, কল্যাণ ও শান্তির পথ প্রদর্শন করে। হিংসা-- বিদ্বেষ, কলহ-বিবাদ, যুদ্ধ-বিগ্রহ ও নানা রকম অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে। ধর্ম মানুষের মধ্যে সংযম, ধৈর্য্য, বিনয়, উদারতা, সহনশীলতা, সৌহার্দ্য প্রভৃতি গুণে গুণান্বিত করে। যার ফলে শান্তি-শৃঙ্খলা বিরাজ করে। ধর্মীয় শিক্ষা মানুষকে ধ্বংসাত্মক কাজ থেকে বিরত রেখে সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগে অনুপ্রাণিত করে। এজন্য আমরা ধর্মীয় আদর্শে জীবন গঠনে উদ্বুদ্ধ হবো।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
আমরা ধর্মীয় আদর্শে জীবন গঠনে উদ্বুদ্ধ হবো কেন?
উত্তর