"জনাব "ক" এর সমস্যাটি বাংলাদেশের কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ক' এর সমস্যাটি সামাজিক সমস্যা এইডসকে নির্দেশ করে। এইডস-এর পূর্ণরূপ হলো Acquired Immune Deficiency Syndrome (AIDS)। এটি এইচআইভি ভাইরাস দ্বারা সংঘটিত একটি মরণব্যাধি। এইচআইভি কয়েকটি নির্দিষ্ট উপায়ে মানবদেহে প্রবেশ করে থাকে। এই ভাইরাস মানবদেহে প্রবেশ করে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং আক্রান্ত ব্যক্তির একমাসের বেশি সময় ধরে শুকনো কাশি হতে পারে এবং শরীরের ওজন দ্রুত কমে যায়। উদ্দীপকের জনাব 'ক' দীর্ঘদিন যাবৎ আফ্রিকার একটি দেশে কর্মরত ছিলেন। দেশে ফিরে আসলে তাঁর ডায়রিয়া ও জ্বর হয়, সাথে কাশিও দেখা দেয়। দীর্ঘ চিকিৎসার পরও সুস্থতার পরিবর্তে অতিরিক্ত অবসাদ অনুভব করে তিনি ধীরে ধীরে কর্মহীন হয়ে পড়েন। এরূপ ঘটনায় বোঝা যায়, জনাব 'ক' মরণব্যাধী এইডসে আক্রান্ত। কারণ তার শারীরিক অবস্থার লক্ষণগুলো স্পষ্টভাবে এইডসের লক্ষণগুলো উপস্থাপন করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
"জনাব "ক" এর সমস্যাটি বাংলাদেশের কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর