উদ্দীপকের প্রথম অংশে তোমার পাঠ্যবইয়ের কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশে তোমার পাঠ্যবইয়ের অন্যতম একটি সামাজিক সমস্যা নারীর প্রতি সহিংসতাকে ইঙ্গিত করা হয়েছে। লৈঙ্গিক পরিচয়ের কারণে নারীর সঙ্গে যে সহিংস আচরণ করা হয় তাই নারীর প্রতি সহিংসতা। আবার, নারীরা বাড়িতে শারীরিক ও মানসিক যেসব নির্যাতনের শিকার হয়, তাকে বলে পারিবারিক সহিংসতা, সেসবের মধ্যে রয়েছে প্রহার, যৌতুক সম্পর্কিত নির্যাতন, শিক্ষা ও সম্পত্তির অধিকারের বঞ্চনা, অত্যধিক কাজের বোঝা চাপানো, কন্যা শিশুকে মারধর, নিপীড়ন প্রভৃতি। নারীর প্রতি এই সহিংস আচরণ কোনো ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি নানা অজুহাতে নারীর আর্থসামাজিক, শারীরিক কিংবা মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে ঘটিয়ে থাকে। নারীর জীবনে এ সহিংসতার প্রভাব অত্যন্ত জটিল ও ভয়াবহ। উদ্দীপকে বলা হয়েছে, সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায় জামালপুরের মেলান্দহ উপজেলায় ধর্ষণের শিকার হয় এক ছাত্রী। আবার পটুয়াখালিতে স্বামী মিলন খানের ছুঁড়ে দেওয়া দাহ্যপদার্থের আঘাতে মুখ ঝলসে যায় স্ত্রী তনয়ার। এরূপ প্রতিবেদনে নারীর প্রতি সহিংসতার রূপ সুস্পষ্ট। কেননা নারী ধর্ষণ কিংবা এসিড ছুড়ে মারা স্পষ্টত নারীর প্রতি সহিংসতার চরম বহিঃপ্রকাশ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের প্রথম অংশে তোমার পাঠ্যবইয়ের কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত ক…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর